৩ বিশিষ্ট গবেষক হলেন ‘ইউজিসি প্রফেসর’

২৫ নভেম্বর ২০২১, ০৪:২৭ PM
৩ বিশিষ্ট গবেষক হলেন ‘ইউজিসি প্রফেসর’

৩ বিশিষ্ট গবেষক হলেন ‘ইউজিসি প্রফেসর’ © টিডিসি ফটো

দেশের তিনজন খ্যাতিমান শিক্ষক ও গবেষককে ‘ইউজিসি প্রফেসর’ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ইউজিসি জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‘ইউজিসি প্রফেসর’ হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববদ্যিালয়ের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সুলতান উদ্দিন ভূঁইয়া।

আগামী দু’বছরের জন্য ‘ইউজিসি প্রফেসর’ হিসেবে এ তিন বিশিষ্ট গবেষক দায়িত্ব পালন করবেন। যোগদানের তারিখ হতে তাঁদের মেয়াদকাল গণ্য হবে। তারা আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে যোগদান করবেন বলে আশা করা যাচ্ছে।

সম্প্রতি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ’র সভাপতিত্বে ‘ইউজিসি প্রফেসরশিপ’ নিয়োগ কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। এ সংক্রান্ত একটি অফিস আদেশ ইউজিসি আজ বৃহস্পতিবার প্রকাশ করেছে। ‘ইউজিসি প্রফেসর’ নিয়োগে শিক্ষা, গবেষণা, প্রকাশনা, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কর্ম-অভিজ্ঞতা, গবেষণা কাজে সংশ্লিষ্টতা ইত্যাদি বিষয় বিবেচনা করা হয়।

ইউজিসি প্রফেসরশিপ নীতিমালা অনুযায়ী অবসরপ্রাপ্ত খ্যাতিমান শিক্ষক/গবেষকদের ‘ইউজিসি প্রফেসর’ প্রদান করা হয়। একজন সিলেকশন গ্রেড প্রাপ্ত প্রফেসর সর্বোচ্চ যে সুযোগ-সুবিধা পান ‘ইউজিসি প্রফেসর’ গণও একই সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. শরীফ এনামুল কবির জগন্নাথ বিশ্ববদ্যিালয়ে এবং অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জি ও অধ্যাপক ড. সুলতান উদ্দিন ভূঁইয়া নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত থেকে গবেষণা কর্মকান্ড পরিচালনা করবেন।

সরকারি শিক্ষকরা দপ্তরে কাজ করতে পারলে ডিজি অফিস-বোর্ডগুলোয় …
  • ০৮ অক্টোবর ২০২৬
আল-আরাফাহ ইসলামী ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘জীবন মানে নিজের সাথে সংগ্রাম’— প্রথম শ্রেণি থেকে মাস্টার্স…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুর্বল ব্যক্তির কাঁধে নগ্ন স্থূল ট্রাম্প, হাতে দাঁড়িপাল্লা,…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রক্টর-রেজিস্ট্রারের দায়িত্ব সামলেও বাজিমাত: টানা ৩ বার বি…
  • ০৮ অক্টোবর ২০২৬
মার্কেন্টাইল ব্যাংকে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ
  • ০৮ অক্টোবর ২০২৬