বিশ্ববিদ্যালয়ে ব্লেন্ডেড লার্নিং চালু করতে সহযোগিতা করবে মার্কিন দূতাবাস

১৯ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৫ PM
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) প্রতিনিধিদের সাথে এক বৈঠকে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের প্রতিনিধি দল

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) প্রতিনিধিদের সাথে এক বৈঠকে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের প্রতিনিধি দল © ছবি : সংগৃহীত

বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন শিক্ষা ও ব্লেন্ডেড লার্নিং কার্যক্রম এগিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য আমেরিকার বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রি আর্জনে স্কলারশিপ দেয়ার বিষয়েও আগ্রহী মার্কিন দূতাবাস।

আজ রোববার (১৯ সেপ্টেম্বর) ঢাকার একটি হোটেলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) প্রতিনিধিদের সাথে এক বৈঠকে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের প্রতিনিধি দল এ আগ্রহের কথা জানান।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ উচ্চশিক্ষাখাতে সহযোগিতা প্রদানের আগ্রহের জন্য মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছে এবং তিনি আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চতর ডিগ্রি অর্জনে বাংলাদেশীদের জন্য টিউশন ফি মওকুফের আহবান জানান। এক্ষেত্রে, ইউজিসি বাংলাদেশের শিক্ষার্থীদের প্রয়োজনীয় লজিস্টিক সহযোগিতা প্রদান করবে।

বাংলাদেশে উচ্চশিক্ষা ক্ষেত্রে যৌথ উদ্যোগে বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে দু'পক্ষ একমত পোষণ করে।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহর নেতৃত্বে বৈঠকে অংশ নেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান ও আইএমসিটি বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মাকছুদুর রহমান ভূঁইয়া। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স অফিসার শন ম্যাকেনতশ, কালচারাল অ্যাফেয়ার্স অফিসার শার্লিনা মরগান, কালচারাল অ্যাফেয়ার্স স্পেশালিস্ট রায়হানা সুলতানা ও ইংলিশ ল্যাংগুয়েজ প্রোপ্রাম কো-অর্ডিনেটর শাওন কর্মকার দ্বি-পাক্ষিক সভায় অংশ নেন।

 

ট্যাগ: ইউজিসি
কেমন কাটল তারেক রহমানের সরকারের প্রথম ছয় মাস?
  • ১৭ আগস্ট ২০২৬
শতভাগ জিপিএ-৫ পাওয়া সেই স্কুলকে শোকজ করল বোর্ড
  • ১৭ আগস্ট ২০২৬
সড়ক বিভাজকে সজোরে ধাক্কা ইবির বাসের, প্রাণে বাঁচলেন ২৫ শিক্…
  • ১৭ আগস্ট ২০২৬
নিয়মিত তোকমা খেলে তরতরিয়ে কমে যাবে রক্তের কোলেস্টেরল, খাবেন…
  • ১৭ আগস্ট ২০২৬
কক্সবাজারগামী স্লিপার বাসে ভয়াবহ আগুন
  • ১৭ আগস্ট ২০২৬
খুকৃবি কর্মচারীর বরখাস্তের প্রক্রিয়া শুরু, আত্মপক্ষ সমর্থন …
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage