জবি শিক্ষক সাঈদা নাসরিনের মৃত্যুতে ইউজিসি চেয়ারম্যানের শোক

০৭ জুলাই ২০২১, ০২:২৬ PM
অধ্যাপক কাজী শহীদুল্লাহ ও সাঈদা নাসরিন

অধ্যাপক কাজী শহীদুল্লাহ ও সাঈদা নাসরিন © ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সাঈদা নাসরিন বাবলির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।

বুধবার (৭ জুলাই) এক সংবাদ মাধ্যমে পাঠানো এক শোক বার্তায় ইউজিসি চেয়ারম্যান তার রুহের মাগফেরাত কামনা করেন। একই সাথে তিনি মরহুমার শোকশন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত, সাঈদা নাসরিন বাবলি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

জবির এই সহযোগী অধ্যাপক এক সন্তান, স্বামীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী এবং ইউজিসি চেয়ারম্যানের সরাসরি শিক্ষার্থী ছিলেন।

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় যবিপ্রবির ১১ গবেষক
  • ০৮ অক্টোবর ২০২৬
জাতীয়করণ নিয়ে কী বলেছিলেন খালেদা জিয়া, তুলে ধরলেন অধ্যক্ষ স…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ দেবে ফার্স্ট অফিসার, আবেদন ৩০ …
  • ০৮ অক্টোবর ২০২৬
বেসিক শতভাগ, এমপিওভুক্ত শিক্ষকদের ভাতা বাড়ানোর আশ্বাস দিলেন…
  • ০৮ অক্টোবর ২০২৬
৭ বার নদীভাঙনে ভিটেমাটি হারানো ক্লীন্টন সাহা, মেধাতালিকায় দ…
  • ০৮ অক্টোবর ২০২৬
টানা তৃতীয়বার বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় নোবিপ্রবির …
  • ০৮ অক্টোবর ২০২৬