বিশ্ববিদ্যালয় শিক্ষকদের শিক্ষা ছুটি ৬ বছর হচ্ছে

১১ ফেব্রুয়ারি ২০২১, ১১:৫৬ PM
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন © ফাইল ফটো

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দেশে-বিদেশে উচ্চশিক্ষা হিসেবে মাস্টার্স, এমফিল ও পিএইচডি ডিগ্রির জন্য শিক্ষা ছুটি পাঁচ বছরের বদলে ছয় বছর করা হচ্ছে। এ সংক্রান্ত একটি নির্দেশিকা তৈরি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

ইউজিসি সূত্রে জানা গেছে, গত সোমবার ইউজিসি সদস্যদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষা ছুটি বাড়ানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়। শিক্ষকদের শিক্ষা ছুটির মেয়াদ এক বছর বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে ইউজিসি সচিব প্রফেসর ড. ফেরদৌস জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিভিন্ন মহলের দাবির প্রেক্ষিতে শিক্ষা ছুটির মেয়াদ ৫ বছর থেকে বাড়িয়ে ৬ বছর করা হয়েছে। এ সংক্রান্ত একটি নির্দেশিকা তৈরি করা হয়েছে। শিগগিরই এই বিষয়ে নির্দেশনা জারি করা হবে।

প্রসঙ্গত, বিদেশে উচ্চতর ডিগ্রি অর্জন করতে গিয়ে নানা কারণে শিক্ষকদের সময় লাগে। সেজন্য শিক্ষকদের শিক্ষা ছুটি বাড়ানোর দাবি ওঠে। বিষয়টি আমলে নিয়ে শিক্ষা ছুটির মেয়াদ এক বছর বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদে…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে ৬৪ জেলায়, আবেদন শুরু ১৩ …
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ০৮ অক্টোবর ২০২৬
নামের আগে ‘শায়খ’ কেন, বললেন আহমাদুল্লাহ
  • ০৮ অক্টোবর ২০২৬
গবেষণার ফলাফলকে ব্যবহারিক ও বাণিজ্যিক পণ্যে রূপান্তর করতে হ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রাথমিক শিক্ষকদের বদলি-সংযুক্তি তথ্য হালনাগাদে জরুরি নির্দ…
  • ০৮ অক্টোবর ২০২৬