উচ্চশিক্ষায় ভর্তি: কোন প্রতিষ্ঠানে কত আসন?

৩১ জানুয়ারি ২০২১, ০৮:০৪ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) হালনাগাদ তথ্য অনুযায়ী দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, অধিভুক্ত কলেজসহ উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে আসন রয়েছে ১৩ লাখ ২০ হাজার।

এর মধ্যে ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৬০,০০০, ৯৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ২,০৩,৬৭৫, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৮,৭২,৮১৫, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে ৬০,০০০, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ৭৭,৭৫৬, দুটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে ৪৪০, মেডিকেল ও ডেন্টাল কলেজে ১০,৫০০ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত সাত কলেজে ২৩,৩৩০, ০৪ টি ইজ্ঞিনিয়ারিং কলেজে ৭২০, ০৬ টি টেক্সটাইল কলেজে ৭২০, সরকারি ও বেসরকারি নার্সিং ও মিডওয়াইফরি ৫,৬০০, ১৪ টি মেরিন এন্ড অ্যারোনটিকাল কলেজে ৬৫৪, ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত বিভিন্ন প্রতিষ্ঠানে ৩,৫০০ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত প্রতিষ্ঠানে ২৯০ টি আসন রয়েছে।

এদিকে উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে এ বছর আসন সংকট হবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। রবিবার (৩১ জানুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানায় ইউজিসি।

উচ্চ শিক্ষায় আসন নিয়ে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, চলতি বছর উচ্চশিক্ষায় ভর্তিতে আসনের ক্ষেত্রে কোন সংকট হবে না। প্রায় সকল শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ পাবে। তবে পছন্দের শিক্ষা প্রতিষ্ঠান ও বিষয়ে ভর্তিতে তীব্র প্রতিযোগিতা হবে বলে তিনি জানান।

তিনি বলেন, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে দেশের ২০ টি সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ০৬ টি কৃষি প্রধান বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই সপ্তাহে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছে ভর্তি পরীক্ষা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

উল্লেখ্য, ২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭ জন শিক্ষার্র্থী পাস করেছে। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে জেএসসি ও এসএসসির ফলাফল মূল্যায়ন করে এইচএসসি’র ফলাফল দেওয়া হয়েছে।

প্রথম প্রফের সময়সূচি পরিবর্তনের দাবি ঢাবি অধিভুক্ত মেডিকেল …
  • ০৮ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলি আসলে হবে না, কেন? বললেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
শিক্ষক-কর্মকর্তা নিয়োগ দেবে আঞ্জুমান মুফিদুল ইসলাম, আবেদন ১…
  • ০৮ অক্টোবর ২০২৬
মোবাইলে যেভাবে দেখবেন আফগানিস্তান-বাংলাদেশ টেস্ট ম্যাচ
  • ০৮ অক্টোবর ২০২৬
আহ্বায়ক আওয়ামী পরিবারের সদস্য, আছে সন্তানও, মামীকে ধর্ষণ মা…
  • ০৮ অক্টোবর ২০২৬
শিশুর অধিকার রক্ষায় নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে …
  • ০৮ অক্টোবর ২০২৬