উচ্চশিক্ষায় আসনের কোন সংকট নেই: ইউজিসি

৩১ জানুয়ারি ২০২১, ০৫:৫৫ PM

© টিডিসি ফটো

দেশের উচ্চশিক্ষা পর্যায়ে আসনের ক্ষেত্রে কোন সংকট হবে না বলে জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। ইউজিসি তথ্য অনুসারে, উচ্চশিক্ষায় নিয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানে স্নাতক সম্মান, স্নাতক পাস ও সমমান কোর্সে ১৩ লাখ ২০ হাজারের মতো আসন রয়েছে।

আজ রবিবার ইউজিসি জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বিষয়টি নিয়ে দ্যা ডেইলি ক্যাম্পাসে এবছর উচ্চশিক্ষায় আসন সংকট হচ্ছে না শিরোনামে গত শনিবার একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

আজ ইউজিসির পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, উচ্চশিক্ষায় ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৬০,০০০, ৯৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ২,০৩,৬৭৫, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৮,৭২,৮১৫, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে ৬০,০০০, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ৭৭,৭৫৬, দুটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে ৪৪০, মেডিকেল ও ডেন্টাল কলেজে ১০,৫০০ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত সাত কলেজে ২৩,৩৩০, ০৪ টি ইজ্ঞিনিয়ারিং কলেজে ৭২০, ০৬ টি টেক্সটাইল কলেজে ৭২০, সরকারি ও বেসরকারি নার্সিং ও মিডওয়াইফরি ৫,৬০০, ১৪ টি মেরিন এন্ড অ্যারোনটিকাল কলেজে ৬৫৪, ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত বিভিন্ন প্রতিষ্ঠানে ৩,৫০০ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত প্রতিষ্ঠানে ২৯০ টি আসন রয়েছে।

ইউজিসি সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, চলতি বছর উচ্চশিক্ষায় ভর্তিতে আসনের ক্ষেত্রে কোন সংকট হবে না। প্রায় সকল শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ পাবে। তবে পছন্দের শিক্ষা প্রতিষ্ঠান ও বিষয়ে ভর্তিতে তীব্র প্রতিযোগিতা হবে বলে তিনি জানান।

তিনি বলেন, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে দেশের ২০ টি সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ০৬ টি কৃষি প্রধান বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই সপ্তাহে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছে ভর্তি পরীক্ষা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

উল্লেখ্য, ২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭ জন শিক্ষার্র্থী পাস করেছে। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে জেএসসি ও এসএসসির ফলাফল মূল্যায়ন করে এইচএসসি’র ফলাফল দেওয়া হয়েছে।

আমি এই কাজ করিনি—হাদি হত্যা প্রসঙ্গে ফয়সাল
  • ২২ মার্চ ২০২৬
বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি
  • ২২ মার্চ ২০২৬
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির বিশ্বরেকর্ড
  • ২২ মার্চ ২০২৬
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ৩ শিশুসহ নিহত ১২ জনের পরিচয় জান…
  • ২২ মার্চ ২০২৬
কুমিল্লায় হতাহতদের পরিবারকে এক লাখ টাকা দেবে সরকার: রেল প্র…
  • ২২ মার্চ ২০২৬
ট্রাম্পকে কড়া বার্তা, জ্বালানিকেন্দ্র উড়িয়ে দেওয়ার হুমকি ইর…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence