৪৩তম বিসিএস আবেদনের সময় বাড়ানোর অনুরোধ ইউজিসি’র

২১ জানুয়ারি ২০২১, ০২:৪৪ PM
ইউজিসি ও পিএসসি

ইউজিসি ও পিএসসি © ফাইল ফটো

আগামী ৩১ মার্চ পর্যন্ত ৪৩তম বিসিএস আবেদনের সময়সীমা বৃদ্ধির অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ইউজিসির সচিব স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি  বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) পাঠানো হয়েছে। 

পিএসসি চেয়ারম্যান বরাবর পাঠানো ওই চিঠিতে ৪৩তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র জমাদানের সময়সীমা আগামী ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করার বিষয়টি বিবেচনায় নেওয়ার অনুরোধ করেছে ইউজিসি।

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান গত ১৮ মার্চ থেকে বন্ধ রয়েছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়সমূহে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে গত ১৩ ডিসেম্বর ইউজিসি চেয়ারম্যানের সভাপতিত্বে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যগণের সাথে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা স্বাস্থ্য বিধি মেনে গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সভায় বিসিএস পরীক্ষার আবেদনের সময় বৃদ্ধির ব্যাপারে বিশ্ববিদ্যালয়সমূহের পক্ষ থেকে উপাচার্যগণ কমিশনকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়। কমিশনও করোনা পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয়সমূহের এ প্রস্তাবের সাথে একমত পোষণ করে।

প্রথম প্রফের সময়সূচি পরিবর্তনের দাবি ঢাবি অধিভুক্ত মেডিকেল …
  • ০৮ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলি আসলে হবে না, কেন? বললেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
শিক্ষক-কর্মকর্তা নিয়োগ দেবে আঞ্জুমান মুফিদুল ইসলাম, আবেদন ১…
  • ০৮ অক্টোবর ২০২৬
মোবাইলে যেভাবে দেখবেন আফগানিস্তান-বাংলাদেশ টেস্ট ম্যাচ
  • ০৮ অক্টোবর ২০২৬
আহ্বায়ক আওয়ামী পরিবারের সদস্য, আছে সন্তানও, মামীকে ধর্ষণ মা…
  • ০৮ অক্টোবর ২০২৬
শিশুর অধিকার রক্ষায় নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে …
  • ০৮ অক্টোবর ২০২৬