আমেরিকান দূতাবাসের সাথে ইউজিসি’র আলোচনা সভা

০৬ জানুয়ারি ২০২১, ০৪:০৯ PM
আলোচনা সভায় উপস্থিত অতিথিবৃন্দ

আলোচনা সভায় উপস্থিত অতিথিবৃন্দ © টিডিসি ফটো

আমেরিকান দূতাবাসের (পাবলিক অ্যাফেয়ার্স সেকশন) তিন সদস্য-বিশিষ্ট একটি প্রতিনিধি দল এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) মধ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ জানুয়ারি) ইউজিসি ভবনে এই সভা হয়।

ইউজিসি সদস্য প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ ও প্রফেসর ড. মোঃ আবু তাহের; খাদিজা মাহামুদ, কালচারাল অ্যাফেয়ার্স অফিসার ও রায়হানা সুলতানা, কালচারাল অ্যাফেয়ার্স স্পেশালিস্ট, একাডেমিক এক্সচেঞ্জ প্রোগ্রামস, আমেরিকান দূতাবাস, ঢাকা অন্যান্যের মধ্যে সভায় উপস্থিত ছিলেন।

আমেরিকান দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স সেকশন উচ্চশিক্ষা ও গবেষণার বিষয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে আগ্রহ প্রকাশ করে। একাডেমিক গবেষণা ক্ষেত্রে সহযোগিতা, বাংলাদেশ এবং আমেরিকার বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে যোগসূত্র প্রতিষ্ঠা, বিশ্ববিদ্যালয় পর্যায়ে নবীন শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ প্রদান, উচ্চশিক্ষা ক্ষেত্রে অনলাইনভিত্তিক মূল্যায়ন এবং ইউজিসি’র মাধ্যমে ফুলব্রাইট স্কলারশিপ ও ফেলোশিপ প্রদানে তথ্য প্রচার ইত্যাদি আলোচনায় প্রাধান্য পায়।

ট্যাগ: ইউজিসি
প্রথম প্রফের সময়সূচি পরিবর্তনের দাবি ঢাবি অধিভুক্ত মেডিকেল …
  • ০৮ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলি আসলে হবে না, কেন? বললেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
শিক্ষক-কর্মকর্তা নিয়োগ দেবে আঞ্জুমান মুফিদুল ইসলাম, আবেদন ১…
  • ০৮ অক্টোবর ২০২৬
মোবাইলে যেভাবে দেখবেন আফগানিস্তান-বাংলাদেশ টেস্ট ম্যাচ
  • ০৮ অক্টোবর ২০২৬
আহ্বায়ক আওয়ামী পরিবারের সদস্য, আছে সন্তানও, মামীকে ধর্ষণ মা…
  • ০৮ অক্টোবর ২০২৬
শিশুর অধিকার রক্ষায় নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে …
  • ০৮ অক্টোবর ২০২৬