সহজ শর্তে হোম লোন পাচ্ছেন ইউজিসি কর্মকর্তা-কর্মচারীরা

১৫ ডিসেম্বর ২০২০, ০৮:৩১ PM

© টিডিসি ফটো

বিশ্ববিদ্যলয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্মকর্তা-কর্মচারীরা সহজ শর্তে সরকারি গৃহঋণ সুবিধা পাচ্ছেন। এ লক্ষ্যে সরকারের গৃহনির্মাণ ঋণ প্রদান সংক্রান্ত নীতিমালার-২০১৯ এর আওতায় গৃহঋণ প্রদান কার্যক্রম শুরুর লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, ইউজিসি এবং জনতা ব্যাংক লিমিটেডের মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) অর্থ বিভাগের সভাকক্ষে ইউজিসির সচিব (অতিরিক্ত দায়িত্বে) ড. ফেরদৌস জামান, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এখলাছুর রহমান, জনতা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ নিজ নিজ প্রতিষ্ঠান বা দফতরের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান বলেন, উন্নত দেশে একজন সরকারি কর্মকর্তা একটি ফ্ল্যাট ও একটি গাড়ির চাবি পান। এশিয়া অঞ্চলে এ সুবিধা শুধু মালয়েশিয়ায় বিদ্যমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন-২০২১ বাস্তবায়নে সরকারের সাথে সহজ শর্তে ঋণ চুক্তি করা হচ্ছে। এসময় অর্থ মন্ত্রণালয় এবং জনতা ব্যাংক লিমিটেডকে ধন্যবাদ জানান ইউজিসি সচিব।

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন, এ ঋণ সুবিধার আওতায় আসা ইউজিসির কর্মকর্তা-কর্মচারীরা গৃহনির্মাণ বা ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে তাদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবেন।

জানা গেছে, চুক্তির আওতায় ইউজিসিতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে ঋণ পাবেন। মাত্র ৪ শতাংশ সরল সুদে ২০ থেকে ৭৫ লাখ টাকা পর্যন্ত গৃহনির্মাণ ঋণ পাবেন কর্মকর্তারা। ২০ বছর মেয়াদি এ ঋণের বাকি ৫ শতাংশ সুদ সরকার পরিশোধ করবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউজিসির যুগ্ম-সচিব জাফর আহম্মদ জাহাঙ্গীর, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, জনতা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল হোসেনসহ সোনালী ব্যাংক লিমিটেড ও অগ্রণী ব্যাংক লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শিল্পী আফজাল হোসেনকে ‘সৃজনকলা গুণীজন সম্মাননা ২০২৬’ দিল রবী…
  • ১৭ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয়
  • ১৭ আগস্ট ২০২৬
আইডি-পাসওয়ার্ড না পাওয়া শিক্ষকদের নিয়ে সভায় বসছে মাউশি, দুই…
  • ১৭ আগস্ট ২০২৬
কর কমিশনারের কার্যালয়ে বিভিন্ন গ্রেডে ৪৭ পদে চাকরি, আবেদন ১…
  • ১৭ আগস্ট ২০২৬
‘অবাঞ্ছিত’ ঢাবির এফ এইচ হলের প্রভোস্ট, অনির্দিষ্টকালের জন্য…
  • ১৭ আগস্ট ২০২৬
আবাসিক হোটেল থেকে হানিফের মরদেহ উদ্ধার 
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage