শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ইউজিসির শ্রদ্ধা নিবেদন

১৪ ডিসেম্বর ২০২০, ০৮:১৩ PM

© টিডিসি ফটো

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে। আজ সোমবার (১৪ ডিসেম্বর) ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর-এর নেতৃত্বে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তাদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ এবং শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এসময় ইউজিসি সদস্য ও ইউজিসি মুজিব জন্মশতবার্ষিকী উদ্যাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান, এসপিকিউএ বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়া, জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মো. কামাল হোসেন, গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) ও ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. ওমর ফারুখ, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ শাহ আলম, ইউজিসি মুজিব জন্মশতবার্ষিকী উদ্যাপন কমিটির সদস্য-সচিব বিষ্ণু মল্লিক, ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. মোঃ মহিবুল আহসান, ইউজিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলামসহ কমিশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ছাত্রদল নেতার আবেদনে হল সংসদ ভিপির সিট বাতিল করলেন প্রাধ্যক…
  • ৩০ জুন ২০২৬
এইচএসসি কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ নিষিদ্ধ, গণবিজ্ঞপ্ত…
  • ৩০ জুন ২০২৬
ঝিনাইদহে দুই পক্ষের সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু
  • ৩০ জুন ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের দুই মাসের বেতন নিয়ে নতুন তথ্য দিলেন শিক্…
  • ৩০ জুন ২০২৬
ঢাবিতে ‘কাজী নজরুল ইসলামের’ নামে হল করার প্রস্তাব
  • ৩০ জুন ২০২৬
জুনে অস্বাভাবিক বিদ্যুৎ বিল, হয়রানি লাঘবে হটলাইন চালু
  • ৩০ জুন ২০২৬