ইউজিসির পোস্ট-ডক্টোরাল ফেলোশিপ পেলেন ১০ গবেষক

১০ ডিসেম্বর ২০২০, ১২:১৭ PM
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন © ফাইল ফটো

দেশের ১০ গবেষককে পোস্ট-ডক্টোরাল ফেলোশিপ ২০২০-২১ প্রদান করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত ইউজিসি পোস্ট-ডক্টোরাল ফেলোশিপ মনোনয়ন কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ইউজিসি সদস্য- অধ্যাপক ড. দিল আফরোজা বেগম, অধ্যাপক ড. মো: সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, অধ্যাপক ড. মো: আবু তাহের প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

ফেলোশিপ পাওয়া ১০ ফেলো হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমেদ (মেসবাহ কামাল), ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োলজিক্যাল সায়েন্স অনুষদের ফিশারিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. গোলাম রব্বানী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শারমিন সুলতানা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. সরওয়ার আলম, খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আবু সাঈদ খান, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. জসিম উদ্দিন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শেখ সাদী এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারী শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের ড. পরিতোষ চন্দ্র রায়।

জানা যায়, দেশের বিভিন্ন পাবলিক, প্রাইভেট বিশ্ববিদ্যালয় (শুধুমাত্র স্থায়ী ক্যাম্পাস) এবং সরকারি কলেজের ৩৯ জন গবেষক এ ফেলোশিপের জন্য আবেদন করেছিলেন। নীতিমালা অনুযায়ী, আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রকাশনা, গবেষণার শিরোনাম, সার-সংক্ষেপ এবং সুপারভাইজারের সুপারিশ বিবেচনা করে ১০ জন গবেষককে নির্বাচন করে ইউজিসি।

ভুয়া জমিদাতা সদস্য মনোনয়নের অভিযোগে ইউএনও সহ ৬ জনের বিরুদ্ধ…
  • ১৭ আগস্ট ২০২৬
এক মাসে ৫ সংঘর্ষে জড়ালেন শিক্ষার্থীরা, বিচার নেই একটিরও
  • ১৭ আগস্ট ২০২৬
বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
  • ১৭ আগস্ট ২০২৬
মুগদা মেডিকেলে চিকিৎসকদের কর্মবিরতি গড়াল তৃতীয় দিনে
  • ১৭ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ায় শিরোপায় চোখ বাংলাদেশের 
  • ১৭ আগস্ট ২০২৬
দেড় যুগ ধরে নেই ইসলাম ধর্মের শিক্ষক, অর্ধেকের বেশি শিক্ষার্…
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage