বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সিলেবাস হালনাগাদের আহবান ইউজিসির

১৬ নভেম্বর ২০২০, ০৫:২২ PM

© লোগো

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চলমান প্রোগামের সিলেবাসসমূহ হালনাগাদ করার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের আহবান জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। আজ সোমবার (১৬ নভেম্বর) বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারদের কাছে পাঠানো এক আদেশে আজ এ আহবান জানানো হয়।

পরে ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহে প্রোগ্রাম অনুমোদনের শর্ত মোতাবেক প্রতিটি প্রোগ্রাম অনুমোদনের তারিখ হতে প্রতি ০৪ বছর অন্তর অন্তর অনুমোদিত সিলেবাসসমূহ কমিশন প্রণীত স্ট্যান্ডার্ড সিলেবাসের গাইডলাইন অনুসরণে হালনাগাদ করার জন্য ২০১৯ সালে নির্দেশনা প্রদান করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উচ্চশিক্ষার কাঙ্ক্ষিতমান অর্জনের ক্ষেত্রে আধুনিক ও যুগোপযোগী শিক্ষাক্রম, বিষয়ে বৈচিত্র্য আনয়ন, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে নবতর জ্ঞানের দিগন্ত উন্মোচন অপরিহার্য উপাদান। বৈশ্বিক প্রেক্ষাপট ও গুণগত মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিতকরণে জরুরি বলে কমিশন মনে করে। অনুমোদিত চলমান প্রোগামসমূহ হালনাগাদ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে ইউজিসি।

প্রথম প্রফের সময়সূচি পরিবর্তনের দাবি ঢাবি অধিভুক্ত মেডিকেল …
  • ০৮ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলি আসলে হবে না, কেন? বললেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
শিক্ষক-কর্মকর্তা নিয়োগ দেবে আঞ্জুমান মুফিদুল ইসলাম, আবেদন ১…
  • ০৮ অক্টোবর ২০২৬
মোবাইলে যেভাবে দেখবেন আফগানিস্তান-বাংলাদেশ টেস্ট ম্যাচ
  • ০৮ অক্টোবর ২০২৬
আহ্বায়ক আওয়ামী পরিবারের সদস্য, আছে সন্তানও, মামীকে ধর্ষণ মা…
  • ০৮ অক্টোবর ২০২৬
শিশুর অধিকার রক্ষায় নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে …
  • ০৮ অক্টোবর ২০২৬