এইচএসসি ফলের আগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি নয়: ইউজিসি

১১ নভেম্বর ২০২০, ০৩:৫৮ PM
লোগো

লোগো © ফাইল ফটো

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পূর্বে বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু না করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এর আগে গত শুক্রবার (৫ নভেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসে ‘এসএসসি পাসে বিশ্ববিদ্যালয়ে ভর্তি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এর পর আজ ইউজিসি থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো।

চিঠিতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পাবলিক পরীক্ষার ফল প্রকাশের পরে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের শিক্ষার্থী ভর্তির যোগ্যতা সংক্রান্ত নীতিমালা অনুসরণ পূর্বক শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরুর জন্য অনুরোধ জানানো হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, এ বছর উচ্চ মাধ্যমিক বা সমমানের পাবলিক পরীক্ষার ফল অদ্যাবধি প্রকাশিত হয়নি। তথাপি কমিশন অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, উল্লেখযোগ্য সংখ্যক বেসরকারি বিশ্ববিদ্যালয় এইচএসসি বা সমমানের পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশের পূর্বেই শিক্ষার্থী ভর্তি কার্যক্রম/ শিক্ষা কার্যক্রম শুরু করেছে।

উল্লেখ্য, নিয়মানুযায়ী একজন শিক্ষার্থীকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে এসএসসি ও এইচএসসি বা সমমানের পাবলিক পরীক্ষার প্রতিটি পর্যায়ে অবশ্যই ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ২.৫০ অথবা সমমানের গ্রেড থাকতে হবে। তবে কোন একটি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.০০ থাকলে উভয় পরীক্ষায় অবশ্যই মোট জিপিএ অন্যূন ৬.০০ থাকতে হবে। সে অনুসারে, ২০২০ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পাবলিক পরীক্ষার ফল প্রকাশের পূর্বে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির কোন সুযোগ নেই।

এনএসইউতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখ…
  • ১৭ আগস্ট ২০২৬
সরকারের ই-বুকে পে স্কেলের সুখবর
  • ১৭ আগস্ট ২০২৬
‘আবার ছাত্রদলকে মোকাবেলা করতে হবে’—৫ আগস্ট রাতে সোচ্চার হওয়…
  • ১৭ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ জানাল মাউশি
  • ১৭ আগস্ট ২০২৬
পবিপ্রবিতে সাড়ে ১৯ কোটি টাকার ছয় স্থাপনার উদ্বোধন
  • ১৭ আগস্ট ২০২৬
শিল্পী আফজাল হোসেনকে ‘সৃজনকলা গুণীজন সম্মাননা ২০২৬’ দিল রবী…
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage