শিক্ষার গুণগত মানোন্নয়নে ইউজিসির তদারকি বাড়ানোর সুপারিশ

০২ সেপ্টেম্বর ২০২০, ০৮:৩২ PM

© ফাইল ফটো

উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কঠোর তদারকি বাড়ানোর সুপারিশ করেছে স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের করণীয় সম্পর্কে সুনির্দিষ্ট প্রস্তাব নির্ধারণের জন্য বলা হয়েছে।

আজ বুধবার (০২ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির ১৩তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফ এতে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য মো. মুজিবুল হক, গোলাম মোহাম্মদ কাদের এবং আব্দুল মান্নান বৈঠকে অংশ নেন।

এছাড়া জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন অভিভাবকদের সহায়তায় প্রাথমিক বিদ্যালয় ছাত্র/ছাত্রীর উপস্থিতিসহ শিক্ষকদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কমিটি সুপারিশ করেছে।

বৈঠকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের ২০০৯-২০১০ হতে ২০১৯-২০২০ অর্থ বছর পর্যন্ত ২২ হাজার ৯৯০টি সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও নিরীক্ষা এবং তদন্ত কার্যক্রমে ২১৫ কোটি ৫৪ লক্ষ ১৩ হাজার ৪৩৩ টাকা আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন উত্থাপন করা হয়। ওই সকল অডিট আপত্তি পুঙ্খানুপুঙ্খভাবে নিরীক্ষার সুপারিশ করা হয়।

দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া কমন সেন্স
  • ০৮ অক্টোবর ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর…
  • ০৮ অক্টোবর ২০২৬
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • ০৮ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত
  • ০৮ অক্টোবর ২০২৬
এবার কুমিল্লায় ধানক্ষেতের পাশে মিলল স্কুলছাত্রীর মরদেহ
  • ০৮ অক্টোবর ২০২৬