বাংলাদেশিদের পরফরমেন্সে মুগ্ধ দক্ষিণ এশিয়ার শিক্ষার্থীরা

০৩ মার্চ ২০২০, ০৪:৩৯ PM

© টিডিসি ফটো

ভারতে অনুষ্ঠিত ১৩তম সাউথ এশিয়ান ইউনিভার্সিটিজ ইয়ুথ ফেস্টিভ্যালে (সফেস্ট) বাংলাদেশি শিক্ষার্থীদের বিভিন্ন পরফরমেন্সে মুগ্ধ হয়েছেন ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নেতৃত্বে ৩৫টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ফেস্টে অংশগ্রহণ করেন।

ইউজিসি’র গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের উপ পরিচালক নাহিদ সুলতানা ৯৮ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। গত ২৪-২৮ ফেব্রুয়ারি ভারতের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়ে সফেস্ট আয়োজন করা হয়। এসোসিয়েশন অব ইন্ডিয়ান ইউনিভার্সিটির উদ্যোগে এই ফেস্টের আয়োজন করা হয়।

শিক্ষার্থীরা ৫ দিনব্যাপী এ অনুষ্ঠানে লাইট ভোকাল, গ্রুপ সং, ক্লাসিকাল ড্যান্স, ফোক ড্যান্স, ডিবেট, ইলোকিউশন, পোস্টার মেকিং এবং ক্লে মডেলিংসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তারা দৃষ্টিনন্দন পারফরমেন্স করে সকলের দৃষ্টি আকর্ষণ করে। সার্কভুক্ত ৯টি দেশের মধ্যে বাংলাদেশসহ ৫টি দেশ এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

প্রসঙ্গত, দক্ষিণ এশীয় দেশসমূহের মধ্যে শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সক্রিয় সহযোগিতা ও পারস্পরিক সহায়তার আলোকে সাউথ এশিয়ান ইউনিভার্সিটিজ ইয়ুথ ফেস্টিভ্যাল আয়োজন করা হয়ে থাকে।

প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬
মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬