সমন্বিত ভর্তি পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত নেবে ইউজিসি: শিক্ষাসচিব

২৪ ফেব্রুয়ারি ২০২০, ০৮:০১ PM
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন © টিডিসি ফটো

সমন্বিত ভর্তি পরীক্ষায় কারা থাকবে বা থাকবে না সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। সোমবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এদিকে কয়েকটি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তিতে আসবেনা বলে জানিয়ে দিয়েছে। এখন মন্ত্রণালয়ে করণীয়ের ব্যাপারে জানতে চাইলে সচিব বলেন, আমি এ ব্যাপারে শিক্ষা মন্ত্রী ও ইউজিসির সঙ্গে কথা বলব। বিশ্ববিদ্যালয়গুলো কেন আসতে চাচ্ছে না সে ব্যাপারেও জানার চেষ্টা করব।

সচিব বলেন, গতবছর কৃষি বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছ পদ্ধতির ভর্তিতে এসেছিল। এবছর বেশিরভাগ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তির আওতায় আসছে। আশা করছি আগামী বছর থেকে সব বিশ্ববিদ্যালয়ই কেন্দ্রীয় ভর্তির আওতায় আসবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। তিনি বলেন, ইতিমধ্যে আমাদের শিক্ষাখাতে অনেক অগ্রগতি হয়েছে। তবুও, শিক্ষার উন্নয়নে আমাদের অনেক কিছু করার আছে। আমরা সেই দিনের অপেক্ষায় রয়েছি যখন বাংলাদেশের উচ্চশিক্ষা আন্তর্জাতিক মানের হবে।

৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬