কলেজ পর্যায়ে বিশ্বমানের শিক্ষা নিশ্চিতের আহবান

১৩ জানুয়ারি ২০২০, ০৮:৪৮ PM
সভায় আগত অতিথিবৃন্দ

সভায় আগত অতিথিবৃন্দ © টিডিসি ফটো

কলেজ পর্যায়ে শিক্ষার আধুনিকায়ন না হলে দেশের উচ্চশিক্ষা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে না বলে অভিমত দিয়েছেন শিক্ষাবিদরা। উন্নয়নশীল বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকা ও উন্নত জাতি গঠনে দেশের কলেজ পর্যায়ে বিশ্বমানের শিক্ষাব্যবস্থা নিশ্চিতের আহবান জানিয়েছেন তাঁরা। এ জন্য বাজেটে এ খাতে বরাদ্দ বৃদ্ধির পরামর্শ দিয়েছেন তাঁরা।

সোমবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) আয়োজিত কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি)- এর আওতায় দেশের কলেজ শিক্ষার মানোন্নয়নে ১৫ বছর মেয়াদী কৌশলগত পরিকল্পনা প্রণয়ন (Expert Committee for development of Science, Technology and ICT) সম্পর্কিত এক সভায় এ অভিমত ব্যক্ত করেন তারা।

তাঁরা বলেন, কলেজ শিক্ষাকে এগিয়ে নিতে হলে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করা জরুরি। কলেজ পর্যায়ে অভিজ্ঞ শিক্ষকদের দিয়ে মানসম্মত পাঠ্যপুস্তক তৈরি করতে হবে। এ পাঠ্যপুস্তক যেন অন্তত ২০ বছর টেকসই হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কলেজে বিজ্ঞান শিক্ষার বর্তমান পর্যায় নির্ধারণ করতে বেইজলাইন স্টাডি করা প্রয়োজন। শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করে তুলতে অনুপ্রেরণা দিতে হবে বলে জানান তাঁরা।

ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর- এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. সুব্রত কুমার আদিত্য, আইআইটি বিভাগের প্রফেসর ড. মো. মাহবুবুল আলম জোয়ারদার, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার সায়েন্স বিভাগের প্রফেসর ড. হাসিনা খান, রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. লাফিফা জামাল, বুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. সিলিয়া শাহনাজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. হানিফ সিদ্দিকী এবং সিইডিপি এর প্রকল্প পরিচালক এ কে এম মুখলেছুর রহমানসহ প্রমুখ বক্তব্য রাখেন।

ট্যাগ: ইউজিসি
প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬
মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬