প্রতিবন্ধীকে মারধরে ছাত্রলীগকর্মী ১ বছর বহিষ্কারের সুপারিশ

১৪ নভেম্বর ২০১৯, ০৭:১১ PM
মারধরের শিকার প্রতিবন্ধী শিক্ষার্থী

মারধরের শিকার প্রতিবন্ধী শিক্ষার্থী © ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ছাত্রলীগকর্মী মোরশেদুল আলম রিফাতের ১ বছর বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি। যথাসময়ে কারণ দর্শানোর নোটিশ দিলেও অভিযুক্ত রিফাত কারণ দর্শাতে পারেননি। নির্দিষ্ট সময় শেষ হওয়ায় বৃহস্পতিবার (১৪ নভেম্বর) চবির প্ল্যান এন্ড ডিসিপ্লিনারি কমিটির নিকট এই সুপারিশ করা হয়।

এর আগে গত রোববার (১০নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের মোড়স্থ নুর আলম স্টোরের সামনে দৃষ্টিপ্রতিবন্ধী শুক্কুর আলমকে মারধর করেন শাখা ছাত্রলীগের বিজয় গ্রুপে কর্মী ও ব্যবস্থাপনা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোরশেদুল আলম রিফাত। এ ঘটনায় ওইদিন রাতে আন্দোলন করেন প্রতিবন্ধী শিক্ষার্থীরা। পরে প্রক্টরিয়াল বডির আশ্বাসে সেদিনের মত আন্দোলন স্থগিত করেন তারা। পরদিন ১১ নভেম্বর প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিলে অভিযোগের প্রেক্ষিতে তিন কর্মদিবসের মধ্যে অভিযুক্ত রিফাতকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সাথে ক্যাম্পাসের কোথাও রিফাতকে দেখামাত্র গ্রেপ্তার করার নির্দেশ দেন প্রক্টর। এরপর থেকে এখন পর্যন্ত অভিযুক্ত রিফাতের কোনো খোঁজ পাওয়া যায়নি।

এ বিষয়ে চবি প্রক্টর অধ্যাপক এস এস মনিরুল হাসান চৌধুরী বলেন, অভিযুক্ত শিক্ষার্থীকে ১ বছরের জন্য বহিষ্কারের সুপারিশ করে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স, হেলথ্ এন্ড ডিসিপ্লিনের নিকট একটি চিঠি দেওয়া হয়েছে।উপাচার্যের সঙ্গে আলোচনা করে অল্প সময়ের মধ্যে এ বিষয়ে একটি সভা হবে। এরপরেই সিদ্ধান্ত হবে।

৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬