আরও ১১ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আবেদন, তালিকায় যমুনা-আশ্রয়-সৃজনী

০৮ অক্টোবর ২০২৬, ০২:০৭ PM
প্রতীকী ছবি ও ইউজিসি লোগো

প্রতীকী ছবি ও ইউজিসি লোগো © টিডিসি সম্পাদিত

দেশে বর্তমানে ১১৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়েই অর্ধেকের বেশি আসন ফাঁকা থাকে। এমন পরিস্থিতির মধ্যেই নতুন করে আরও ১১টি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্যতা, প্রয়োজনীয়তা ও আইনি শর্ত পূরণের বিষয় যাচাই করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে এসব বিশ্ববিদ্যালয় নিয়ে ইউজিসির প্রতিবেদন এখনো শিক্ষা মন্ত্রণালয়ে পৌঁছেনি।

অনুমোদনের জন্য আবেদন করা ১১টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে খুলনার নৌবাহিনী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব এক্সিলেন্স, রাজশাহীর আশ্রয় ইউনিভার্সিটি, ইম্পেরিয়াল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউনিভার্সিটি অব ইন্টিগ্রেটেড থট, গাজীপুরের বেঙ্গল ইউনিভার্সিটি, ঢাকার যমুনা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ব্রিটিশ বাংলাদেশ ইউনিভার্সিটি, সাভারের গ্লোরিয়াস ইউনিভার্সিটি, ঝিনাইদহের সৃজনী বিশ্ববিদ্যালয় ও ভ্যারিটাস ইউনিভার্সিটি।

এসব বিশ্ববিদ্যালয়ের মধ্যে যমুনা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অনুমোদনের জন্য আবেদন করেছে যমুনা গ্রুপ। বেঙ্গল ইউনিভার্সিটির জন্য আবেদন করেছেন সৈয়দ জাবেদ মো. সালেহ উদ্দিন। গ্লোরিয়াস ইউনিভার্সিটির জন্য কৃষিবিদ গ্রুপের পক্ষে আবেদন করেছেন ড. মো. আলী আফজাল। ব্রিটিশ-বাংলাদেশ ইউনিভার্সিটির জন্য আনোয়ারুল ইসলাম এবং সৃজনী বিশ্ববিদ্যালয়ের জন্য এম হারুনুর রশীদ আবেদন করেছেন।

নতুন বিশ্ববিদ্যালয়গুলোর আবেদন যাচাই-বাছাই করছে ইউজিসি। কমিশনের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় যাচাই-বাছাই চলছে। সম্ভাব্যতা, অবকাঠামো, অ্যাকাডেমিক পরিকল্পনা, শিক্ষক নিয়োগসহ নির্ধারিত শর্ত পূরণের বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে। এসব বিষয় যাচাইয়ের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে কোন বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ফলে অনুমোদনের অপেক্ষায় থাকা বিশ্ববিদ্যালয়গুলোকে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় হিসেবেই বিবেচনা করা হচ্ছে।

অনুমোদনের অপেক্ষায় থাকা বিশ্ববিদ্যালয়গুলোর সর্বশেষ অবস্থা জানতে চাইলে ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক জেসমিন পারভীন বলেন, ‘এসব বিষয়ে আমাকে আপাতত কথা বলতে নিষেধ করা হয়েছে। এটি নিয়ে কাজ করছেন ইউজিসির সদস্যরা।’

এ বিষয়ে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের অনুমতি দেওয়ার ক্ষেত্রে কয়েকটি বিষয় স্পষ্টভাবে দেখা হচ্ছে। আবেদন করা বিশ্ববিদ্যালয়গুলো যেসব বিষয়ে শিক্ষার্থী পড়াতে চায়, সেসব বিষয়ের বাস্তব প্রয়োজনীয়তা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।

তিনি বলেন, ‘উনারা যেসব সাবজেক্ট ওখানে পড়াতে চান, সে সাবজেক্টের সত্যিকার অর্থে প্রয়োজনীয়তা আছে কিনা, সেই বিষয়গুলোও যাচাই করা হচ্ছে।’

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘জীবন মানে নিজের সাথে সংগ্রাম’— প্রথম শ্রেণি থেকে মাস্টার্স…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুর্বল ব্যক্তির কাঁধে নগ্ন স্থূল ট্রাম্প, হাতে দাঁড়িপাল্লা,…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রক্টর-রেজিস্ট্রারের দায়িত্ব সামলেও বাজিমাত: টানা ৩ বার বি…
  • ০৮ অক্টোবর ২০২৬
মার্কেন্টাইল ব্যাংকে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ
  • ০৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ব্যাংকে অ্যাসোসিয়েট ম্যানেজার নিয়োগ
  • ০৮ অক্টোবর ২০২৬