ইউজিসি সদস্যদের দায়িত্ব পুনর্বন্টন

২৯ জুলাই ২০২৬, ১০:০২ PM
ইউজিসি

ইউজিসি © সংগৃহীত

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব সাময়িকভাবে পুনর্বণ্টন করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) ইউজিসি থেকে জারি করা এক অফিস আদেশে বলা হয়, গত ১৬ জুনের অফিস আদেশের সূত্র ধরে এ পুনর্বণ্টন করা হয়েছে। নতুন দায়িত্ব বণ্টন অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

নতুন দায়িত্ব বণ্টন অনুযায়ী- প্রফেসর ড. মামুন আহমেদ (চেয়ারম্যান) কমিশনের সার্বিক কর্মকাণ্ড তত্ত্বাবধান করবেন। প্রফেসর ড. মাছুমা হাবিব (সদস্য) রিসার্চ গ্রান্টস অ্যান্ড অ্যাওয়ার্ড বিভাগ, স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগ এবং BdREN ও HEAT প্রকল্পের কোয়ালিটি অ্যাসিউরেন্স, টিচার ট্রেনিং, গ্র্যাজুয়েট এমপ্লয়বিলিটি ও স্কিল ডেভেলপমেন্ট সাব-কম্পোনেন্টের দায়িত্ব পেয়েছেন। 

প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন (সদস্য) পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ, ইন্টারন্যাশনাল কোলাবরেশন বিভাগ, HEAT প্রকল্পের ইন্টারন্যাশনালাইজেশন অব হায়ার এডুকেশন সাব-কম্পোনেন্ট এবং এটিএফ উপ-প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি মনিটরিংয়ের দায়িত্বে থাকবেন। প্রফেসর মো. মেহেদী হাসান খান (সদস্য) বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের দায়িত্ব পালন করবেন। 

এছাড়াও প্রফেসর ড. মো. আসলাম হোসেন (সদস্য) অর্থ, হিসাব ও বাজেট বিভাগ, অডিট বিভাগ, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগ, ICSETEP প্রকল্প এবং HEAT প্রকল্পের ক্যাম্পাস নেটওয়ার্ক সাব-কম্পোনেন্টের দায়িত্বে থাকবেন। প্রফেসর ড. নিয়াজ আহমেদ চৌধুরী (সদস্য) প্রশাসন বিভাগ, জেনারেল সার্ভিসেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং HEAT প্রকল্পের উইমেন’স নেটওয়ার্ক সাব-কম্পোনেন্টের দায়িত্ব পাবেন।

আদেশে কমিশনের সব বিভাগকে নতুন দায়িত্ব বণ্টন অনুযায়ী নথিপত্র উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। 

নবম শ্রেনির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নিয়ে নতুন নি…
  • ১৭ অক্টোবর ২০২৬
রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্…
  • ১৭ অক্টোবর ২০২৬
হোয়াইট হাউসে প্রবেশের ৫ দিন পরই বরখাস্ত কেট জাকারিয়া
  • ১৭ অক্টোবর ২০২৬
সকালে ঘুম থেকে ওঠার পর কি ক্লান্ত লাগে, জেনে নিন কারণ ও সমা…
  • ১৭ অক্টোবর ২০২৬
ঝড় তুলেছে ‘আরেকটু’, টেইলর সুইফট থেকে অনুপ্রাণিত কে এই ঢাবি …
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুনে ৫ পর্যটক নিহত
  • ১৭ অক্টোবর ২০২৬