ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে ইউনেস্কো শিক্ষা প্রধানের সাক্ষাৎ

২৫ এপ্রিল ২০২৫, ০৮:৪৭ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০৬ PM
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউনেস্কোর শিক্ষা প্রধান নোরিহিদে ফুরুকাওয়া

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউনেস্কোর শিক্ষা প্রধান নোরিহিদে ফুরুকাওয়া © সংগৃহীত

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কোর নবনিযুক্ত শিক্ষা প্রধান নোরিহিদে ফুরুকাওয়া। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ইউজিসির সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মাছুমা হাবিব, সচিব ড. মো. ফখরুল ইসলাম, আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) জেসমিন পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় ইউজিসি ও ইউনেস্কোর যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন ‘সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা’ প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সামাজিক ও মানসিক কল্যাণ বিষয়ক গবেষণার ইনসেপশন রিপোর্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আরো পড়ুন: ক্যান্সার চিকিৎসায় বিপ্লব: নেক্সট-জেনারেশন সিকোয়েন্সিংয়ের যুগে দেশ

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ফায়েজ ইউনেস্কোর নবনিযুক্ত শিক্ষা প্রধানকে স্বাগত জানান এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কল্যাণে ‘সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা’ প্রকল্প গ্রহণের জন্য তাকে ধন্যবাদ জানান। তিনি এ প্রকল্প যথাযথভাবে বাস্তবায়নের আশ্বাস দেন। 

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া আন্দোলনকারী শিক্ষার্থীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ‘সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা’ প্রকল্পের আওতায় দেশের ২২টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থীকে মানসিক স্বাস্থ্যসেবা উদ্যোগ নেওয়া হয়েছে। ইউজিসি ও ইউনেস্কো যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করছে।

ভোটের আমেজে হল ছাড়ছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা
  • ১০ ফেব্রুয়ারি ২০২৬
ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন কারা, কত ব্যয় করতে পারবেন প…
  • ১০ ফেব্রুয়ারি ২০২৬
এইচএসটিইউতে স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের নতুন নেতৃত্বে রোখসানা…
  • ১০ ফেব্রুয়ারি ২০২৬
অচেতন অবস্থায় উদ্ধার বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মামুদ মা…
  • ১০ ফেব্রুয়ারি ২০২৬
নবীনগর–চন্দ্রা মহাসড়ক অবরোধ
  • ১০ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির নির্বাচনী ইশতেহারে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন প্রসঙ্গ
  • ১০ ফেব্রুয়ারি ২০২৬
X
APPLY
NOW!