পুনর্গঠন হচ্ছে গুচ্ছের অনিয়ম তদন্তে গঠিত কমিটি, যুক্ত হচ্ছেন শিক্ষার্থীরা

১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩২ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:২৬ PM
ইউজিসি লোগো

ইউজিসি লোগো © ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তিপ্রক্রিয়ায় অনিয়ম তদন্তে গঠিত কমিটি পুনর্গঠন করা হচ্ছে। নতুন করে এ কমিটি দুইজন শিক্ষার্থী প্রতিনিধি যুক্ত করা হচ্ছে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সূত্রে জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর গুচ্ছের অনিয়ম তদন্তে একটি কমিটি গঠনের কথা বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছিল। তবে ওই কমিটি নিয়ে শিক্ষার্থীরা আপত্তি তোলায় কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত হয়েছে। চলতি সপ্তাহে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হতে পারে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, পুনর্গঠন হতে যাওয়া কমিটিতে মো: জোবায়ের আহম্মদ এবং মো: ফাহিম নামে দুইজন শিক্ষার্থীকে রাখার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। তারা অনিয়মের তথ্য-প্রমাণ দিয়ে সহযোগিতা করবেন। এছাড়া কমিটিতে ইউজিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারাও থাকবেন। 

এর আগে গত ৫ সেপ্টেম্বর ইউজিসির সাবেক সদস্য অধ্যাপক ড. জাকির হোসেনকে আহ্বায়ক ও ইউজিসির রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন্স বিভাগের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. জামাল উদ্দিনকে সদস্য সচিব করে তদন্ত কমিটি গঠন করা হয়।

এক প্রজ্ঞাপনে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পত্রের পরিপ্রেক্ষিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (জিএসটি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষায় মেরিট নির্বাচন ও মাইগ্রেশনে কোনো অনিয়ম বা ত্রুটি হয়েছে কি না, সে বিষয়ে তদন্ত করে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সুস্পষ্ট মতামত ও সুপারিশ করে প্রতিবেদন দাখিল করতে হবে।

সময়মতো অবসরের টাকা পাচ্ছেন না শিক্ষক-কর্মচারীরা, ক্ষোভ প্রক…
  • ১৫ মার্চ ২০২৬
বাংলাদেশিদের ভিসার মেয়ার বাড়াল মধ্যপ্রাচ্যের তিন দেশ, আবেদন…
  • ১৫ মার্চ ২০২৬
প্রাইভেট পড়তে গিয়ে যৌন নিপীড়নের শিকার স্কুলছাত্রী
  • ১৫ মার্চ ২০২৬
মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে আজ
  • ১৫ মার্চ ২০২৬
দেশে আরও কমেছে স্বর্ণের দাম, কত টাকায় ভরি বিক্রি হচ্ছে আজ?
  • ১৫ মার্চ ২০২৬
প্রধান শিক্ষক নিয়োগের অভিজ্ঞতা ১২ বছর চায় মাধ্যমিক শিক্ষক স…
  • ১৫ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081