পদত্যাগ করলেন ইউজিসি সদস্য অধ্যাপক আলমগীর

০৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৯ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৪ AM
অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর

অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর © ফাইল ফটো

অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। 

রোববার (০৮ সেপ্টেম্বর) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে তিনি লিখেছেন, আমি নিম্ন সাক্ষরকারী গত ১৬ জুন, ২০২৩ তারিখ পূর্বাহ্ন থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পূর্ণকালীন সদস্য পদে দ্বিতীয় মেয়াদে কর্মরত আছি। ব্যক্তিগত কারণে উক্ত পদে আমার পক্ষে দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না বিধায় আমি অদ্য ৮ সেপ্টেম্বর উল্লেখিত সদস্য পদ থেকে পদত্যাগ করছি এবং আমি আমার পূর্বের কর্মস্থল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যাপক (গ্রেড-১) (মূল পদ) পদে আগামী ৯ সেপ্টেম্বর পূর্বাহ্নে পুন:যোগদান করব।

এমতাবস্থায়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পূর্ণকালীন সদস্য পদ থেকে আমার পদত্যাগপত্র গ্রহণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।

এর আগে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের দায়িত্ব থাকা অধ্যাপক মুহাম্মদ আলমগীরকে অপসারণের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদ। এর মধ্যে পদত্যাগ না করলে ইউজিসি ঘেরাও করার হুমকি দিয়েছেন তারা।

গত ২৫ মে ইউজিজির চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের মতো নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ্। প্রথম মেয়াদ শেষের দিনেই তাকে দ্বিতীয় মেয়াদে নিয়োগ দেওয়া হয়। এছাড়া গত ৫ জুন সদস্য হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পান প্রফেসর মো. আলমগীর ও প্রফেসর সাজ্জাদ হোসনে। 

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬