সম্মানী নিয়ে প্রতারণা, ফেলোদের সতর্ক থাকার পরামর্শ ইউজিসির

২০ আগস্ট ২০২৪, ০৪:৪৬ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩২ AM

© লোগো

প্রতারকচক্র থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ফেলোশিপ পাওয়া বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের সচেতন থাকার জন্য আহ্বান জানিয়েছে ইউজিসি। মঙ্গলবার (২০ আগস্ট) ফেলোদের সতর্ক করে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে পত্র প্রেরণ করে ইউজিসি।

উল্লেখ, ইউজিসির সচিব অথবা  উপসচিব পরিচয়ে ড. মিজানুর রহমান নামে একজন প্রতারক শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইউজিসি ফেলোর ক্রেডিট কার্ড নম্বর সংগ্রহ করে সম্প্রতি দেড় লক্ষ টাকা হাতিয়ে নেয়। এ বিষয়ে তিনি মঙ্গলবার শেরে বাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। 

গত জুলাই মাস থেকে ইউজিসি ফেলোদের সম্মানী দ্রুত ছাড় করার কথা বলে প্রতারক চক্রটি গবেষক বা ফেলোদের বিকাশ অথবা ক্রেডিট কার্ড নম্বর সংগ্রহ করছেন। ইউজিসি মনে করে, এটি একটি সংঘবদ্ধ প্রতারকচক্রের কাজ। এছাড়া, ড. মিজানুর রহমান নামে কোনো কর্মকর্তা ইউজিসিতে কর্মরত নেই। প্রতারক চক্র থেকে সংশ্লিষ্ট সকল গবেষক বা ফেলোদের সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।   

উল্লেখ্য, ইউজিসি ফেলোদের সম্মানী নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পরিচালিত নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস্ ট্রান্সফার নেটওয়ার্কের মাধ্যমে ইউজিসি থেকে পাঠানো হয়ে থাকে। বিকাশ, নগদ, উপায় অথবা ক্রেডিট কার্ড নম্বরে অর্থ প্রেরণ করা হয় না।

এ অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে আর্থিক লেনদেনের বিষয়ে সতর্ক থাকা এবং আইন শৃঙ্খলা বাহিনীকে প্রতারকচক্র বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানানো হচ্ছে।

ট্যাগ: ইউজিসি
ব্যবস্থাপক নিয়োগ দেবে বাংলাদেশ চা বোর্ড, আবেদন ৩১ আগস্ট পর্…
  • ১৬ আগস্ট ২০২৬
চলতি মাসেই সিটি ইউনিভার্সিটির অ্যাডভাইজার পদ হারান প্রভোস্ট…
  • ১৬ আগস্ট ২০২৬
সহপাঠীদের চোখের সামনে বাসচাপায় প্রাণ গেল সুরাইয়ার, আহত ৫
  • ১৬ আগস্ট ২০২৬
অ্যাসোসিয়েট নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদন অভিজ…
  • ১৬ আগস্ট ২০২৬
ইতালির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের চার দুষ্প্রাপ্য চিত্রকর্ম …
  • ১৬ আগস্ট ২০২৬
দুই শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে যবিপ্রবি শিক্ষার…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage