দায়িত্ব ছাড়লেন অধ্যাপক আলমগীর, চেয়ারম্যানশূন্য হয়ে গেল ইউজিসি

১৯ আগস্ট ২০২৪, ০৭:৫৭ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৩ AM
দায়িত্ব ছাড়লেন অধ্যাপক আলমগীর, চেয়ারম্যানশূন্য হয়ে গেল ইউজিসি

দায়িত্ব ছাড়লেন অধ্যাপক আলমগীর, চেয়ারম্যানশূন্য হয়ে গেল ইউজিসি © ফাইল ছবি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ পদত্যাগের পর অতিরিক্ত দায়িত্ব পালন করেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। এবার তিনিও চেয়ারম্যান পদের অতিরিক্ত দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। রবিবার (১৮ আগস্ট) ইউজিসি সচিব বরাবর নিজের পদত্যাগ পত্র পাঠিয়েছেন তিনি। এতে কার্যত চেয়ারম্যানশূন্য হয়ে গেল দেশের সরকারি ও বেসরকারি উচ্চশিক্ষালয়গুলোর নিয়ন্ত্রক সংস্থাটি।

পদত্যাগপত্রে তিনি লিখেছেন—বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় গমন ও অবস্থান করার কারণে তার কর্তৃক অর্পিত হয়ে, আমি গত বছরের ২০ আগস্ট থেকে চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছি।

‘অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ স্বাস্থ্যগত কারণে গত ১১ আগস্ট চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন, যা ঐ দিনই শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চশিক্ষা ও মাধ্যমিক বিভাগে প্রেরণ করা হয়েছে।’

আরও পড়ুন: ছাত্রদল নেতাদের নেতৃত্বে ইউজিসিতে ‘ক্যু’, সচিবকে অপসারণ

তিনি লেখেন, যেহেতু আমাকে দায়িত্ব প্রদানকারী ব্যক্তি তার পদ থেকে ইস্তফা দিয়েছেন, এমতাবস্থায় সরকার বা শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনোরূপ সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমি চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পালন থেকে বিরত রইলাম। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।

এদিকে ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম পত্রটি রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখার উপসচিব বরাবর পাঠিয়েছেন। পত্রে তিনি পরবর্তী ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬