নতুন বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বৃদ্ধির পরামর্শ শিক্ষামন্ত্রীর

১৫ জানুয়ারি ২০২৪, ০৫:২১ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
শিক্ষামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

শিক্ষামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ © সংগৃহীত

নব প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন নবনিযুক্ত শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। নতুন বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরুর পূর্বে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, ল্যাব সুবিধা চালু ও দক্ষ জনবল নিয়োগের দিকে নজর দিতে হবে বলে তিনি জানান। 

আজ সোমবার (১৫ জানুয়ারি) শিক্ষামন্ত্রীর সাথে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃপক্ষের সৌজন্য সাক্ষাতে তিনি এ পরামর্শ দেন। 

ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সৌজন্য সাক্ষাৎ করেন। 

এসময় ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, প্রফেসর ড. হাসিনা খান ও সচিব ড. ফেরদৌস জামান উপস্থিত ছিলেন। 

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান যুগের চাহিদা ও বাস্তবতার নিরিখে দেশের বিশ্ববিদ্যালয়সমূহে বিভাগ খোলার পরামর্শ দেন। 

তিনি দেশে মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা নিশ্চিত করতে ইউজিসিকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে জানান। সাক্ষাতে প্রফেসর আলমগীর দেশের উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় তুলে ধরেন। 

এসএসসি-এইচএসসিতে ভালো ফল করা শিক্ষার্থীদের বৃত্তি দেবে মানি…
  • ২৫ নভেম্বর ২০২৬
১০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু আজ, জেনে নিন অদ্যোপান্ত
  • ২৫ নভেম্বর ২০২৬
গাছ থাকলেই ছাদবাগান প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ, আবেদন যে…
  • ২৫ নভেম্বর ২০২৬
ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজিতে মাস্টার্স প্রোগ্রামে …
  • ২৫ নভেম্বর ২০২৬
খাবার খাওয়ার সময় শ্বাসনালিতে আটকে গেলে তাৎক্ষণিক কী করবেন?
  • ২৫ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি
  • ২৫ নভেম্বর ২০২৬