দুই গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে ৩৪ উপাচার্যকে ডেকেছে ইউজিসি

০৪ জানুয়ারি ২০২৪, ০৪:৫১ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২২ AM
লোগো

লোগো © ফাইল ছবি

২০২৩-২৪ শিক্ষাবর্ষে কৃষি ও জিএসটি গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা বিষয়ে কথা বলতে ৩৪ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। কমিশনের সঙ্গে এসব বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের আগামী ১৪ জানুয়ারি একটি সভা অনুষ্ঠিত হবে। চিঠিতে সভার বিষয়টি জানানো হয়েছে।

ইউজিসির দেওয়া ওই চিঠিতে বলা হয়েছে, আগামী ১৪ জানুয়ারি (রবিবার) সকাল ১১টায় কমিশন ভবনের অডিটোরিয়ামে (৬ষ্ঠ তলা) এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন কমিশনে চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।

এ সভায় আসন্ন শিক্ষাবর্ষে কৃষি ও জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আলমগীর মত বিনিময় করবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে কৃষি গুচ্ছভুক্ত ৯ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জিএসটি গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে উপস্থিত থাকতে বলা হয়েছে। এছাড়া সভায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুরের উপাচার্য উপস্থিত থাকবেন।

এছাড়াও এ সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, অধ্যাপক ড. মো. আবু তাহের, অধ্যাপক ড. হাসিনা খানকেও উপস্থিত থাকতে বলা হয়েছে।

ফের ভারতের সঙ্গে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চান্দের গাড়ি ও মালবাহী ভ্যানের সংঘর্ষ নিহত ১, আহত ৮
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গুচ্ছ ভর্তিতে থাকছে ২০ বিশ্ববিদ্যালয়, পরীক্ষার বিষয়ে সিদ্ধা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গুরুত্বপূর্ণ আরেক প্রণালির দখল নিচ্ছে হুতিরা, তেলের দামে বড়…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ, আবেদন যেভাবে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9