ইউজিসি কর্মচারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক

০২ জানুয়ারি ২০২৪, ০৪:৫৮ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২৩ AM

© সংগৃহীত

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান মঙ্গলবার (২ জানুয়ারি) ইউজিসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান। 

অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. হাসিনা খান ও ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান। শপথ অনুষ্ঠানে ইউজিসির আইএমসিটি বিভাগের পরিচালক ড. সুলতান মাহমুদ ভুইয়া, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ড. মাকছুদুর রহমান ভূঁইয়া, জেনারেল সার্ভিসেস, এস্টেট ও ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক জাফর আহমেদ জাহাঙ্গীর, এসপিকিউএ বিভাগের পরিচালক ড. দূর্গা রানী সরকারসহ কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আলমগীর ইউজিসির ভাবমূর্তি উজ্জ্বল করতে সকল কর্মকর্তা-কর্মচারীকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

ইউজিসি কর্মচারী ইউনিয়নের সদ্য বিদায়ী সভাপতি মো. নুরুল ইসলাম বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বর্তমান কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন খান, সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বক্তব্য দেন।

উল্লেখ্য, ১৯ ডিসেম্বর ২০২৩ তারিখ ইউজিসি কর্মচারী ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির চতুর্থ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে মো. লিটন মিয়া সহসভাপতি, মো. আসাদুজ্জামান যুগ্ম-সাধারণ সম্পাদক, নূরুল ইসলাম জীবন সাংগঠনিক সম্পাদক, মো. বাবু হোসেন কোষাধ্যক্ষ, মো. জাকির হোসেন প্রচার সম্পাদক, মো. আমিনুল ইসলাম দপ্তর সম্পাদক এবং ইব্রাহীম সরদার সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক নির্বাচিত হন। ৯ সদস্য বিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

ট্যাগ: ইউজিসি
চিরকুটে বিদেশ যাওয়ার ইঙ্গিত দিয়ে ৮ হাজার টাকা নিয়ে লাপাত্তা…
  • ১২ মে ২০২৬
সীমান্তে বাংলাদেশের মানুষকে হত্যা করে বন্ধুত্বের কথা বলা যা…
  • ১২ মে ২০২৬
মসজিদে টিকটক বানানো সেই ছাত্রীর ছাড়পত্র প্রত্যাহার
  • ১২ মে ২০২৬
ঢাকা মহানগর বিএনপিতে হাইব্রিডমুক্ত-ক্লিন ইমেজের নেতৃত্ব চায়…
  • ১২ মে ২০২৬
মার্কেন্টাইল ব্যাংকে চাকরি, আবেদন ২০ মে পর্যন্ত
  • ১২ মে ২০২৬
আবার হামলার শিকার হলে পারমাণবিক তৎপরতা চরম মাত্রায় বাড়ানোর …
  • ১২ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9