ইউজিসি ভবনের নবনির্মিত ফটক উদ্বোধন

০২ জানুয়ারি ২০২৪, ১২:১১ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২৩ AM
ইউজিসি ভবনের নবনির্মিত ফটক উদ্বোধন

ইউজিসি ভবনের নবনির্মিত ফটক উদ্বোধন © টিডিসি ফটো

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনের নবনির্মিত ফটক ও সামনের সীমানা প্রাচীর উদ্বোধন করা হয়েছে। সোমবার (১ জানুয়ারি) সকালে ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর এ ফটক উদ্বোধন করেন।

এ সময় মুহাম্মদ আলমগীর বলেন, ইউজিসি'র দীর্ঘ প্রত্যাশিত দৃষ্টিনন্দন ফটক তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়। ফটকের ডিজাইন সম্পর্কে তিনি বলেন, ইউজিসি উচ্চশিক্ষা স্বচ্ছভাবে দেখভালের চেষ্টা করে এবং সকল বিশ্ববিদ্যালয়ের সাথে সেতুবন্ধন তৈরি করে উচ্চশিক্ষার মানোন্নয়ন ও প্রসারে কাজ করে থাকে। এই বিষয়গুলো ফটকের দৃষ্টিনন্দন স্থাপত্যে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার আগারগাঁও প্রশাসনিক এলাকাকে ঘিরে নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে আগারগাঁও এলাকার রাস্তা প্রশস্ত করা হয়েছে। ইউজিসি ভবনের ফটক ও প্রাচীরের মাধ্যমে কমিশন ভবনের সম্মুখভাগের প্রবেশ অংশের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। এ সড়কে যাতায়াতের সময় দৃষ্টিনন্দন ফটকের সৌন্দর্য দর্শকদের মুগ্ধ করবে বলে জানান তিনি।

প্রফেসর আলমগীর বলেন, শিগগিরই ইউজিসিতে স্মার্ট পাসের ব্যবস্থা করা হবে। এর মাধ্যমে কমিশনে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার হবে। তিনি ফটক ও সামনের সীমানা প্রাচীর নির্মাণে স্থপতি, প্রকৌশলী, ঠিকাদারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. হাসিনা খান, সচিব ড. ফেরদৌস জামান, বিভাগীয় প্রধানগণ, ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশন ও কর্মচারী ইউনিয়নের নেতারাসহ অনেকে।

ট্যাগ: ইউজিসি
মন্ত্রী-মন্ত্রীর বউ-পিএসরা ডিও লেটার বিক্রি করছেন—শিক্ষা ক্…
  • ১২ মে ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে ৪ নারীর জমি দখল ও ধান লুটের অভিযোগ
  • ১২ মে ২০২৬
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সিম্পোজ…
  • ১২ মে ২০২৬
বাংলাদেশি নারী শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে ব্রিটিশ কাউন্…
  • ১২ মে ২০২৬
ছাত্রলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে ছাত্রদলের থানা ঘেরাও
  • ১২ মে ২০২৬
চিরকুটে বিদেশ যাওয়ার ইঙ্গিত দিয়ে ৮ হাজার টাকা নিয়ে লাপাত্তা…
  • ১২ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9