ইউজিসি সদস্য অধ্যাপক বিশ্বজিৎ চন্দকে শোকজ

৩০ ডিসেম্বর ২০২৩, ০২:০৩ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ

অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ © সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দকে শোকজ করেছে সংশ্লিষ্ট নির্বাচনী তদন্ত কমিটি।

শনিবার (৩০ ডিসেম্বর) তাকে শোকজ করেছেন খুলনা-৫ আসনের নির্বাচনী তদন্ত কমিটি ও সিনিয়র সহকারী জজ রত্না সাহা।

শোকজের চিঠিতে উল্লেখ করা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী শেখ আকরাম হোসেন জেলা প্রশাসক, খুলনা ও রিটার্নিং অফিসারের কার্যালয় বরাবর আপনার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেই লিখিত অভিযোগটির আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য এই কমিটির কাছে পাঠানো হয়েছে।

ওই অভিযোগ অনুযায়ী, আপনি সরকারি সুবিধাভোগী ব্যক্তি হওয়া স্বত্বেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ (ডুমুরিয়া, ফুলতলা ও গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা) বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নারায়ণ চন্দে পক্ষে প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নেন, যা নির্বাচনী আচরণ বিধির সুস্পষ্ট লঙ্ঘন।

এমতাবস্থায় আপনার অনুরূপ কাজের কারণে আপনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কেন নির্বাচন কমিশন বরাবর সুপারিশসহ প্রতিবেদন পাঠানো হবে না, তা আগামী ৩১ ডিসেম্বর দুপুর ১২টায় সময় আপনি নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।

উল্লেখ্য, অধ্যাপক বিশ্বজিৎ নৌকার প্রার্থী নারায়ণ চন্দ্রের ছেলে।

ট্যাগ: ইউজিসি
মন্ত্রী-মন্ত্রীর বউ-পিএসরা ডিও লেটার বিক্রি করছেন—শিক্ষা ক্…
  • ১২ মে ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে ৪ নারীর জমি দখল ও ধান লুটের অভিযোগ
  • ১২ মে ২০২৬
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সিম্পোজ…
  • ১২ মে ২০২৬
বাংলাদেশি নারী শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে ব্রিটিশ কাউন্…
  • ১২ মে ২০২৬
ছাত্রলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে ছাত্রদলের থানা ঘেরাও
  • ১২ মে ২০২৬
চিরকুটে বিদেশ যাওয়ার ইঙ্গিত দিয়ে ৮ হাজার টাকা নিয়ে লাপাত্তা…
  • ১২ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9