ইউজিসির খণ্ডকালীন সদস্য হলেন জবি ও বশেফমুবিপ্রবির উপাচার্য

০৫ ডিসেম্বর ২০২৩, ০৯:১৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
জবি উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম ও বশেফমুবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান

জবি উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম ও বশেফমুবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান © ফাইল ছবি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) খণ্ডকালীন সদস্য হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খানকে মনোনয়ন দেওয়া হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

জানা যায়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আদেশের ৪ (১) ও ৪ (৪) ধারার বিধান অনুসারে গৃহীত কমিশন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী দুই বছরের জন্য এই তাঁরা খণ্ডকালীন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। তাঁদের এ নিয়োগ গত ৫ অক্টোবর ২০২৩ থেকে কার্যকর হবে।

উল্লেখ্য, গত ৩০ নভেম্বরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ ও প্রথম নারী উপচার্য হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিম। এদিকে ২০২২ সালের ১২ ডিসেম্বর থেকে জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য হিসেবে দায়িত্বে রয়েছেন অধ্যাপক ড. মো. কামরুল আলম খান।

চিরকুটে বিদেশ যাওয়ার ইঙ্গিত দিয়ে ৮ হাজার টাকা নিয়ে লাপাত্তা…
  • ১২ মে ২০২৬
সীমান্তে বাংলাদেশের মানুষকে হত্যা করে বন্ধুত্বের কথা বলা যা…
  • ১২ মে ২০২৬
মসজিদে টিকটক বানানো সেই ছাত্রীর ছাড়পত্র প্রত্যাহার
  • ১২ মে ২০২৬
ঢাকা মহানগর বিএনপিতে হাইব্রিডমুক্ত-ক্লিন ইমেজের নেতৃত্ব চায়…
  • ১২ মে ২০২৬
মার্কেন্টাইল ব্যাংকে চাকরি, আবেদন ২০ মে পর্যন্ত
  • ১২ মে ২০২৬
আবার হামলার শিকার হলে পারমাণবিক তৎপরতা চরম মাত্রায় বাড়ানোর …
  • ১২ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9