ইউজিসি ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে অপারেশনাল অ্যালায়েন্স চুক্তি স্বাক্ষর

০২ নভেম্বর ২০২৩, ০৩:৫৬ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:২০ PM

© সংগৃহীত

শিক্ষার মান বৃদ্ধি এবং একাডেমিক অংশীদারিত্ব জোরদার করার লক্ষ্যে গত ৩১ অক্টোবর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও ব্রিটিশ কাউন্সিল একটি অপারেশনাল অ্যালায়েন্স চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তি স্বাক্ষর বাংলাদেশে উচ্চশিক্ষার মান উন্নয়নে উভয় পক্ষের প্রচেষ্টা আরো জোরদার করবে। এতে স্বাক্ষর করেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডিরেক্টর টম মিশশা এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ডক্টর ফেরদৌস জামান।   

এই চুক্তির অন্যতম একটি অংশ হল টিচিং এক্সিলেন্স প্রোগ্রাম যেটা বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের শিখন-শিক্ষনের ব্যবহারিক পন্থা এবং নেতৃত্বের কৌশল দক্ষতা উন্নয়ন; শিক্ষার্থী কেন্দ্রিক শিখন শিক্ষণ পদ্ধতি এবং কার্যকরী মূল্যায়নের দক্ষতা উন্নয়নের জন্য তৈরি করা হয়েছে নবীন গবেষকদের গবেষণা বিষয়ক দক্ষতা উন্নয়ন; শিক্ষকদের ইংরেজি দক্ষতা উন্নয়ন; নেতৃত্ব বিষয়ক কর্মসূচির উন্নয়ন; বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে উচ্চ শিক্ষা সেক্টরে একাডেমিক অংশীদারিত্ব তৈরি করা - এই চুক্তির অংশ।

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডিরেক্টর টম মিশশা বলেন, “বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাথে দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের মাধ্যমে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে একাডেমিক সহযোগিতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিভিন্ন কোর্স তৈরি, ফ্যাকাল্টি বিনিময় ও গবেষণা সংক্রান্ত উদ্যোগকে উৎসাহিত করা গোয়িং গ্লোবাল পার্টনারশিপ প্রোগ্রামের লক্ষ্য। যুক্তরাজ্য ও বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে পরস্পরের জন্য হিতকর এমন অংশীদারিত্ব গড়ে তুলতে আমরা ইউজিসি এবং অন্যান্য অংশীদারদের সাথে কাজ করে যাবো।” 

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ও চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেন, “ইউজিসির লক্ষ্য এবং উদ্দেশ্য বাংলাদেশের উচ্চশিক্ষা ক্ষেত্রকে উন্নত করা। আমরা এমন একটি উচ্চশিক্ষা ব্যবস্থা তৈরি করতে কাজ করে যাচ্ছি যা শুধুমাত্র সবাইকে উচ্চশিক্ষার সুযোগ প্রদান করবে না, সেই সাথে সর্বোচ্চ শিক্ষামান নিশ্চিত করবে এবং আমরা ব্রিটিশ কাউন্সিলকে এই যাত্রায় বিশ্বস্ত পার্টনার হিসেবে পেয়ে আনন্দিত।”
 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেজবাহউদ্দিন আহমেদ এবং ইউজিসি ও ব্রিটিশ কাউন্সিল এর অন্যান্য কর্মকর্তারা। 

ট্যাগ: ইউজিসি
বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল দেখানো নিয়ে শঙ্কা
  • ১২ মে ২০২৬
একদিন গিয়ে পুরো সপ্তাহের হাজিরা খাতায় স্বাক্ষর, অর্ধ-লক্ষাধ…
  • ১২ মে ২০২৬
আইইএলটিএস ছাড়াই পড়ুন আয়ারল্যান্ডে
  • ১২ মে ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, প…
  • ১২ মে ২০২৬
মন্ত্রী-মন্ত্রীর বউ-পিএসরা ডিও লেটার বিক্রি করছেন—শিক্ষা ক্…
  • ১২ মে ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে ৪ নারীর জমি দখল ও ধান লুটের অভিযোগ
  • ১২ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9