ইউজিসির খণ্ডকালীন সদস্য হলেন তিন বিশ্ববিদ্যালয়ের ভিসি

০১ অক্টোবর ২০২৩, ০১:৩১ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫২ PM
অধ্যাপক ইমদাদুল হক, অধ্যাপক মাহফুজুল ইসলাম ও অধ্যাপক  ইসমাইল খান

অধ্যাপক ইমদাদুল হক, অধ্যাপক মাহফুজুল ইসলাম ও অধ্যাপক ইসমাইল খান © সংগৃহীত

তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) খণ্ডকালীন সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির এক চিঠিতে আজ রবিবার (০১ অক্টোবর) স্বাক্ষর করেছেন সচিব ড. ফেরদৌস জামান।

নতুন মনোয়ন পাওয়া তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা হলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান।

ইউজিসির চিঠিতে উপাচার্যদের উদ্দেশ্যে বলা হয়েছে, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫ অক্টোবর থেকে পরবর্তী ২ বছরের জন্য আপনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের খণ্ডকালীন সদস্য মনোনীত হয়েছেন। কমিশনের পক্ষ থেকে এজন্য আপনাকে সাদর অভিনন্দন জ্ঞাপন করছি।

এতে আরও বলা হয়, আপনার মূল্যবান পরামর্শ ও সক্রিয় সহযোগিতা কমিশনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে বিশেষভাবে সাহায্য করবে।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়গুলো র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে কেন, কারণ জানালেন ইউজিসি চেয়ারম্যান

আগামী ৩ অক্টোবর এ তিন পদে মনোনীত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদ শেষ হচ্ছে। তারা হলেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের উপাচার্য মেজর জেনারেল মো মাহবুব-উল আলম ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সেলিনা আখতার।

জানতে চাইলে সচিব ড. ফেরদৌস জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ পদে মনোনীত তিন উপাচার্যের মেয়াদ আগামী ৩ অক্টোবর শেষ হচ্ছে। এরপর আগামী ৪ অক্টোবর থেকে নতুন তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগপ্রাপ্ত হবেন। তাদের মেয়াদ কার্যকর হবে ৫ অক্টোবর থেকে পরবর্তী ২ বছর পর্যন্ত। মনোনীত উপাচার্যরা ইউজিসিকে পরামর্শ ও সক্রিয় সহযোগিতার মাধ্যমে এগিয়ে নেবেন।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬