উচ্চশিক্ষার উৎকর্ষ অর্জনে অংশীজনদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান ইউজিসির

১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৪ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৬ PM

© সংগৃহীত

দেশের উচ্চশিক্ষা ও গবেষণাখাতকে এগিয়ে নিয়ে যেতে অংশীজনদের বলিষ্ট ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। সোমবার (১৮ সেপ্টেম্বর) ইউজিসি’র ২০২৩-২০২৪ অর্থবছরের শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে অংশীজনের সাথে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কমিশনের সচিব ড. ফেরদৌস জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউজিসির উপসচিব ও জাতীয় শুদ্ধাচার কৌশলের ফোকাল পয়েন্ট মো. আসাদুজ্জামান।

প্রফেসর আলমগীর বলেন, দেশের উচ্চশিক্ষার উৎকর্ষ অর্জনে ইউজিসি বিভিন্ন নীতি ও পরিকল্পনা গ্রহণ করেছে। ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের প্রতি আস্থা তৈরি এবং এসব প্রতিষ্ঠানসমূহকে কাঙ্ক্ষিত স্থানে নিয়ে যেতে অংশীজনদের গঠনমূলক পরামর্শ দেওয়ার জন্য তিনি আহ্বান জানান।

আরও পড়ুন: জবিতে বাসে খাতা-ব্যাগ দিয়ে সিট রাখা যাবে না

ইউজিসি’র প্রশাসন বিভাগের দায়িত্বপ্রাপ্ত এ সদস্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ খোলার ক্ষেত্রে যৌক্তিকতা নিরুপণ করা প্রয়োজন। অপ্রয়োজনে বিভাগ খোলা থেকে বেরিয়ে আসতে এবং বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো সম্প্রসারণে ইউজিসি’র প্রয়োজনীয় পরামর্শ গ্রহণের পরামর্শ দিয়েছেন। “কোন কোন বিশ্ববিদ্যালয় নতুন বিভাগ খোলার পর শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন না। কোন বিভাগ খোলার জন্য প্রয়োজনীয় অবকাঠামো, ল্যাব সুবিধা ও জনবল আছে কিনা এসব বিষয় বিবেচনা করতে হবে। একইসঙ্গে বিভাগ খোলার জন্য প্রয়োজনীয় সমীক্ষা পরিচালনা করতে হবে,” বলে তিনি জানান। 

ড. ফেরদৌস জামান বলেন, কমিশনের অর্জন অর্থপূর্ণ করতে অংশীজনদের কাছ থেকে যৌক্তিক পরামর্শ গ্রহণ করে থাকে। বঙ্গবন্ধুর উচ্চশিক্ষা ভাবনা বাস্তবায়নে অংশীজনদের পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে তিনি বিশ্বাস করেন। তিনি আরও বলেন, গুণগত শিক্ষা ও গবেষণা নিশ্চিত করতে ইউজিসি’র প্রচেষ্টা অব্যহত থাকবে।  

সভায় ইউজিসি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা, গণমাধ্যম প্রতিনিধি এবং উচ্চশিক্ষা সেবা গ্রহীতারা অংশগ্রহণ করেন। 

ট্যাগ: ইউজিসি
আম পাড়তে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু, আহত সহপাঠী
  • ১২ মে ২০২৬
ডিএনএ টেস্টে নির্দোষ প্রমাণিত সেই ইমামকে নিয়ে পোস্ট ডা. মিত…
  • ১২ মে ২০২৬
আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষ্যে আইইউবিএটিতে দিনব্যাপী কর…
  • ১২ মে ২০২৬
শিক্ষকদের জরুরি নির্দেশনা দিল মাদ্রাসা শিক্ষা বোর্ড
  • ১২ মে ২০২৬
বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল দেখানো নিয়ে শঙ্কা
  • ১২ মে ২০২৬
একদিন গিয়ে পুরো সপ্তাহের হাজিরা খাতায় স্বাক্ষর, অর্ধ-লক্ষাধ…
  • ১২ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9