জবিতে বাসে খাতা-ব্যাগ দিয়ে সিট রাখা যাবে না

১৮ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৬ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৬ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস © ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের বাসে কমিটি গঠন ও সিট দখলে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই সঙ্গে ছাত্র-ছাত্রীরা কে কোথায় বসবে তার জন্য নির্দিষ্ট আসনও ঘোষণা করা হয়েছে। 

রবিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. সিদ্ধার্থ ভৌমিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়া দেয়া হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয় , বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী বহনকারী নিজস্ব সিলভার (রুপালী) রং-এর সকল একতলা বাসের সামনের দ্বিতীয় সারি হতে পঞ্চম সারি পর্যন্ত দুই পাশের সকল আসন ছাত্রীদের জন্য বরাদ্দ থাকবে। অন্যান্য সকল আসন ছাত্রদের জন্য বরাদ্দ থাকবে। বিআরটিসি হতে ভাড়াকৃত লাল রং-এর দ্বিতল বাসের নিচের তলায় ছাত্রীরা অবস্থান করবে ও উপর তলায় ছাত্ররা অবস্থান করবে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বই, খাতা, ব্যাগ বা রুমাল রেখে কোন আসন দখল করা যাবে না। আগে আসলে আগে বসা সাপেক্ষে বাসে কোন সিনিয়র-জুনিয়র হিসাবে বসা বা দাঁড়ানো যাবে না এবং ছাত্র-ছাত্রীদের বাসে কোন কমিটি গঠন করা যাবে না।

টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানা ধ্বংস করল যৌথবাহিনী
  • ০৮ নভেম্বর ২০২৬
শেকৃবির গেটে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
বনানীর সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
কুয়াকাটায় ঘুরতে গিয়ে প্রাণ হারালেন সলিমুল্লাহ মেডিকেলের চিক…
  • ০৮ নভেম্বর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে হলে গ্যাস লিকেজ থেকে আগুন, আহত শিক্ষার…
  • ০৭ নভেম্বর ২০২৬
‎জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে,…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950