ইউজিসি সদস্য হিসেবে অধ্যাপক হাসিনা খানের যোগদান

০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৪ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫১ PM
অধ্যাপক হাসিনা খানকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর

অধ্যাপক হাসিনা খানকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর © টিডিসি ফোটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. হাসিনা খান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে যোগদান করেছেন।

বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) সকালে তিনি ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীরের সাথে সাক্ষাৎ শেষে ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানের নিকট তাঁর যোগদান পত্র পেশ করেন।

গত ০৫ সেপ্টেম্বর ড. হাসিনা খানকে শিক্ষা মন্ত্রণালয় কমিশনের পূর্ণকালীন সদস্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ দেয়।

অধ্যাপক ড. হাসিনা খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক। স্বাধীনতা পদকপ্রাপ্ত এ বিজ্ঞানী ইলিশের জিন রহস্য ও পাটের জিন বিন্যাস আবিষ্কারের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। ইউজিসি অধ্যাপকৃ হিসেবেও বিশিষ্ট এ গবেষক দায়িত্ব পালন করেন।  

ইউজিসি সদস্য হিসেবে যোগদান করায় অধ্যাপক ড. হাসিনা খানকে অভিনন্দন জানিয়েছে কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব), সদস্যবৃন্দ, সচিব, বিভাগীয় প্রধানগণ, ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশন ও কর্মচারী ইউনিয়ন । 

ট্যাগ: ইউজিসি
দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬