এপিএ মূল্যায়ন

শাবিপ্রবি-ঢাবিকে পেছনে ফেলে ইউজিসি র‌্যাংকিংয়ে শীর্ষে বশেমুরকৃবি

৩১ আগস্ট ২০২৩, ০৮:৫০ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM
ঢাবি, শাবিপ্রবি, বশেমুরকৃবি

ঢাবি, শাবিপ্রবি, বশেমুরকৃবি © লোগো

সারাদেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়ন এর ফলাফল প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় সমূহের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চেয়ে অধিক স্কোর পেয়ে শীর্ষ স্থান অর্জন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। 

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

ইউজিসির প্রতিবেদন অনুযায়ী, বার্ষিক কর্মসম্পাদন চুক্তির মূল্যায়নে পূর্ণাঙ্গ স্কোর অর্থাৎ শতভাগ সম্পন্ন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়। শাবিপ্রবির প্রাপ্ত স্কোর ৯৭ দশমিক ৯১ শতাংশ এবং ৯৫ দশমিক ৯৭ শতাংশ স্কোর পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। 

আরও পড়ুনঃ এপিএ মূল্যায়নে বিজ্ঞান প্রযুক্তিতে সেরা শাবিপ্রবি, তলানিতে পবিপ্রবি

এছাড়া ৯৫ দশমিক ৪৭ শতাংশ স্কোর পেয়ে খুলনা বিশ্ববিদ্যালয় এবং ৯৪ দশমিক ৯৫ শতাংশ স্কোর পেয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম অবস্থানে রয়েছে। 

তালিকায় ৬ষ্ঠ, ৭ম এবং ৮ম অবস্থানে রয়েছে যথাক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। জবির প্রাপ্ত স্কোর ৯৪ দশমিক ৫৮ শতাংশ, বাউবি ৯১ দশমিক ৩৬ এবং ডুয়েটের প্রাপ্ত স্কোর ৯০ দশমিক ৬৬ শতাংশ।

এপিএ-এর মূল্যায়নে তালিকায় সর্বনিম্নে অবস্থান করছে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়। ইউজিসির মূল্যায়নে ৩২ শতাংশ স্কোর পেয়েছে এই বিশ্ববিদ্যালয়। বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয় ৩৬ দশমিক ৩৪ শতাংশ স্কোর পেয়ে এই তালিকায় শেষের দিকে অবস্থান করছে। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অবস্থানও শেষ দিকে। শুধুমাত্র ৪০ দশমিক ৩৩ শতাংশ স্কোর পেয়েছে এই বিশ্ববিদ্যালয়। 

ঢাবির ফজলুল হক মুসলিম হলের প্রভোস্টের পদত্যাগের দাবিতে মধ্য…
  • ১৭ আগস্ট ২০২৬
রাবি শিক্ষক সুজন সেনকে ৫ বছরের অব্যাহতি, পদাবনতি
  • ১৭ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে নজরুলের শিল্পচেতনা নিয়ে সেমিনার
  • ১৬ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে খসে পড়ল পলেস্তারা, আতংকে শিক্…
  • ১৬ আগস্ট ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে হ…
  • ১৬ আগস্ট ২০২৬
সুগন্ধা পয়েন্টে সরকারি জমি দখলের চেষ্টা, অভিযান চালিয়ে উদ্ধ…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage