দ্বিতীয় মেয়াদে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ

২৫ মে ২০২৩, ০৯:০৪ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩০ AM
অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ

অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ © ফাইল ছবি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদে আরেক মেয়াদে নিয়োগ পেয়েছেন সংস্থাটির বর্তমান চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। প্রথম মেয়াদ শেষের দিনে আজ বৃহস্পতিবার দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৫ মে) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

প্রধানমন্ত্রীর কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসি সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয় থেকে সম্প্রতি ইউজিসি চেয়ারম্যান নিয়োগের জন্য অধ্যাপক শহীদুল্লাহ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক হারুন অর রশীদ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মীজানুর রহমানের নাম যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতার সফর থেকে ফিরে আজ বৃহস্পতিবার অধ্যাপক শহীদুল্লাহকে নিয়োগ দিয়ে ফাইলে সই করেন। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর রাষ্ট্রপতির আদেশে শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এর আগে সন্ধ্যায় কাজী শহীদুল্লাহর দ্বিতীয় মেয়াদে নিয়োগের বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান। 

ইউজিসির বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর মেয়াদ শেষ হয় আজ বৃহস্পতিবার (২৫ মে)। শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের বাইরে থাকায় চেয়ারম্যান নিয়োগে কিছুটা দেরির আশঙ্কা ছিল। ভারপ্রাপ্ত চেয়ারম্যান কে হচ্ছেন তা নিয়ে আলোচনা থাকলেও শেষ পর্যন্ত  ড. কাজী শহীদুল্লাহর নিয়োগের ফলে তা হয়নি।

অধ্যাপক কাজী শহীদুল্লাহ প্রথম বিভাগে রাজধানীর সেইন্ট গ্রেগরী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন ১৯৬৭ সালে। এরপর ১৯৬৯ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন তিনি এবং একইসাথে তিনি বোর্ডের মেধা তালিকায় ১ম স্থান অর্জন করেন। প্রথম স্থান অর্জনসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে  ১৯৭২ সালে বিএ (অনার্স) এবং ১৯৮৩ সালে এমএ ডিগ্রি লাভ করেন তিনি। পরবর্তীকালে অধ্যাপক শহীদুল্লাহ কানাডার ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৯ সালে তিনি এমএ এবং ১৯৮৪ সালে তিনি পশ্চিম অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

অধ্যাপক কাজী শহীদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের প্রভাষক হিসাবে তার শিক্ষক জীবন শুরু করেছিলেন ১৯৭৬ সাল। তিনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হন ১৯৯১ সালের ফেব্রুয়ারিতে। বিভিন্ন প্রশাসনিক সক্ষমতাতেও এই প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেন তিনি। এরপর তিনি ইতিহাস বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত।

একইসাথে ১৯৯৭ থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি কলা অনুষদের নির্বাচিত ডিন হিসাবে টানা তিনবার দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট এবং বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সদস্যও ছিলেন। টানা দশ বছর তিনি সিন্ডিকেট নির্বাচনে বিজয় লাভ করেন। এছাড়াও তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে দায়িত্ব সামলেছেন ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত।

ঢাবির ফজলুল হক মুসলিম হলের প্রভোস্টের পদত্যাগের দাবিতে মধ্য…
  • ১৭ আগস্ট ২০২৬
রাবি শিক্ষক সুজন সেনকে ৫ বছরের অব্যাহতি, পদাবনতি
  • ১৭ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে নজরুলের শিল্পচেতনা নিয়ে সেমিনার
  • ১৬ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে খসে পড়ল পলেস্তারা, আতংকে শিক্…
  • ১৬ আগস্ট ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে হ…
  • ১৬ আগস্ট ২০২৬
সুগন্ধা পয়েন্টে সরকারি জমি দখলের চেষ্টা, অভিযান চালিয়ে উদ্ধ…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage