বার্ষিক কর্মসম্পাদন চুক্তি নিয়ে ইউজিসিতে কর্মশালা

২১ সেপ্টেম্বর ২০২২, ০৩:৫১ PM
কর্মশালা

কর্মশালা © টিডিসি ফটো

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কর্মপরিকল্পনার বার্ষিক মূল্যায়ন প্রতিবেদন পর্যালোচনা সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) এ কর্মশালা হয়।

প্রশিক্ষণে ২৩টি বিশ্ববিদ্যালয়ের এপিএ কর্মপরিকল্পনার বার্ষিক মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। এছাড়া বিগত বছরের অভিজ্ঞতার আলোকে বর্তমান অর্থবছরের এপিএ কর্মপরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়নে গঠনমূলক পরামর্শ দেওয়া হয়।

ইউজিসি কমিশনের সচিব ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কমিশনের সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের।

অনুষ্ঠানে প্রফেসর আবু তাহের বলেন, সেবা প্রদানে গতিশীলতা আনয়ন, দক্ষতা বৃদ্ধি এবং দায়বদ্ধতা ও জবাবদিহি নিশ্চিতকরণে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি খুবই গুরুত্বপূর্ণ এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে এটি যথাযথভাবে বাস্তবায়ন করা উচিত। পাবলিক বিশ্ববিদ্যালয়ের ব্যয়ে সরকারি আর্থিক বিধি বিধান মেনে চলতে হবে। অপ্রয়োজনীয় ব্যয় শূন্যে নামিয়ে আনতে হবে। জনগণের কষ্টার্জিত অর্থের অপচয় যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে বলে তিনি জানান। 

আরও পড়ুন: উচ্চশিক্ষায় জাপানের সেরা দশ বিশ্ববিদ্যালয়

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন সদ্ব্যবহার করে শিক্ষা ও গবেষণায় এগিয়ে নিতে হবে। জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনের মাধ্যমে শিক্ষার্থীদের বৈশ্বিক অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় গড়ে তুলতে হবে।

 ড. ফেরদৌস জামান পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে দ্রুত শুদ্ধাচার পুরস্কার প্রবর্তনের আহ্বান জানিয়ে বলেন, কাজের দক্ষতা ও উদ্ভাবনের জন্য কর্মীদের মূল্যায়ন করা জরুরি। পুরস্কারের ব্যবস্থা থাকলে কাজে প্রতিযোগিতা বাড়বে এবং দাপ্তরিক কার্যক্রম নিষ্ঠার সঙ্গে সম্পাদনে কর্মীরা  আগ্রহী হবে।

ইউজিসি’র ইউজিসির সিনিয়র সহকারী পরিচালক ও এপিএর ফোকাল পয়েন্ট গোলাম দস্তগীর এর সঞ্চালনায় কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী খান ও রবিউল ইসলাম।

প্রশিক্ষণে ২৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের এপিএর ফোকাল পয়েন্ট ও বিকল্প ফোকাল পয়েন্ট কর্মকর্তারা অংশ নেন।

ট্যাগ: ইউজিসি
তিন বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ
  • ২২ এপ্রিল ২০২৬
মাটির উর্বরতা ফেরাতে ন্যানো সার ও চুন ব্যবহারের পরিকল্পনা স…
  • ২২ এপ্রিল ২০২৬
বিএমইউতে যৌথ সার্জিক্যাল ক্লিনিক প্রতিষ্ঠা করবে চীন, সমঝোতা…
  • ২২ এপ্রিল ২০২৬
উর্দুভাষী বাংলাদেশী নাগরিকদের স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ গ্র…
  • ২২ এপ্রিল ২০২৬
যশোর জেনারেল হাসপাতালের ৩০০ গজের মধ্যে ক্লিনিকের ছড়াছড়ি
  • ২২ এপ্রিল ২০২৬
সংসদে দেশের উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন…
  • ২২ এপ্রিল ২০২৬