ইনানী বিচে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

২০ জুলাই ২০২২, ১২:২৭ PM
মো. আবদুল্লাহ

মো. আবদুল্লাহ © সংগৃহীত

কক্সবাজারের ইনানী বিচে গোসল করতে নেমে মো. আবদুল্লাহ নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে হোটেল রয়েল টিউলিপের সামনের এ ঘটনা ঘটে।

নিখোঁজ ১৬ বছরের মো. আবদুল্লাহর বাবা কর্নেল মো. শহীদ সামরিক বাহিনীর চিকিৎসক। নিখোঁজের সময় তার মা ও কয়েকজন আত্মীয় সঙ্গে ছিলেন। তারা ঢাকা থেকে কক্সবাজারে ঘুরতে যান।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, তাৎক্ষণিকভাবে নিখোঁজ পর্যটকের বাবার নাম ডা. শহীদ বলে জানা গেছে। 

তিনি আরও বলেন, কিছুক্ষণ আগে খবর আসে ইনানী সৈকতে গোসল করতে নেমে এক পর্যটক ভেসে গেছে। আমরা উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছি। এখন পর্যন্ত হোটেল কর্তৃপক্ষ নিখোঁজ পর্যটকের বিস্তারিত তথ্য দেয়নি। উদ্ধার তৎপরতার জন্য লাইফগার্ড ও বিচকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন।

প্রস্তাবিত চাঁদপুর বিশ্ববিদ্যালয় আইনের খসড়া প্রকাশ
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে কোন ধাপের চাকরিজীবীদের বেতন কত বাড়বে, দেখে নিন
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
আড়াই ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাব…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
পদ্মা সেতুর ঢালে বাস দুর্ঘটনা: ক্ষয়ক্ষতির পরিমাণ কত?
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেল দেওয়ায় কৃতজ্ঞতা কল্যাণ সমিতির, দ্রব্যমূলের সাথে বে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বোর্ডের অনুমোদন ছাড়া গভর্নিং বডির শিক্ষক বরখাস্তের সিদ্ধান্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬