নাপিত্তাছড়ায় তলিয়ে যাওয়া আরেকজনের লাশ উদ্ধার, নিহত ৩ জনই শিক্ষার্থী

২১ জুন ২০২২, ০১:৪২ PM
তারেক, ইসতিয়াক ও তানভির

তারেক, ইসতিয়াক ও তানভির © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ের নাপিত্তাছড়া ঝর্ণায় তলিয়ে গিয়ে নিখোঁজ হওয়া তৌফিক নামে আরেকজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তিনি চট্টগ্রামের হালিশহরের বি ব্লকের বাসিন্দা সাহাব উদ্দিন ভূঁইয়ার ছেলে।

ঘটনাস্থলের প্রায় সাড়ে চার কিলোমিটির দূর থেকে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে উদ্ধার করা হয়েছিল বড় ভাই তানভির ও তার বন্ধু ইসতিয়াকের মরদেহ।

মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, যেখান থেকে তানভিরের মরদেহ উদ্ধার করা হয়েছে এর আরও পশ্চিম দিকে কিছুটা দূর থেকে তৌফিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি পুলিশকে বুঝিয়ে দেয়া হচ্ছে।

আরও পড়ুন: নাপিত্তাছড়া ঝর্ণায় বেড়াতে গিয়ে প্রাণ হারালেন বিশ্ববিদ্যালয় ছাত্রসহ দু’জন

এর আগে রোববার সকালে নাপিত্তাছড়া ঝর্ণায় বেড়াতে গিয়ে নিখোঁজ হন তিন শিক্ষার্থী হালিশহরের বি ব্লকের তানভির মাসুদ, তার ছোট ভাই তৌফিক ও তার বন্ধু মো. ইসতিয়াক। এর মধ্যে মাসুদ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) বায়োকেমেস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের শিক্ষার্থী। তৌফিক ও ইসতিয়াক এবার উচ্চ মাধ্যমিক পাস করেছেন।

শুরুতে রোববার সন্ধ্যায় ঘটনাস্থল থেকে ইসতিয়াকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন বিকেল ৫টায় ঘটনাস্থল থেকে ৪ কিলোমিটার দূরে তানভির মাসুদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, মূলত তারা ঝর্ণায় গিয়েছিল রোববার সকালে। আমাদের ধারণা, বৃষ্টিতে ঝর্ণার পানি বৃদ্ধি পাওয়ায় তারা তলিয়ে গেছে। গতকাল তাদের মধ্যে পুলিশ ইসতিয়াকের মরদেহ উদ্ধার করেছিল। শুরুতে তার পরিচয় পাওয়া যায়নি। সোমবার সন্ধ্যায় তারা বাসায় না ফেরায় নিখোঁজের বিষয়টি পরিবার বুঝতে পারে।

কাটেনি আফগানিস্তানের শঙ্কা, শেষ সেশনে রোমাঞ্চ
  • ১৩ অক্টোবর ২০২৬
মালদ্বীপে প্রবাসীদের অকাল মৃত্যু: কারণ অনুসন্ধানে কাজ করবে …
  • ১৩ অক্টোবর ২০২৬
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির…
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলে বসতি স্থাপনে আরও একধাপ এগোল নাসা, গড়ল নতুন রেকর্ড
  • ১৩ অক্টোবর ২০২৬
২৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েট উপাচার্যের দুই দফা স্বাস্থ্য পরী…
  • ১৩ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় মনোযোগ বাড়াতে মাউশির নতুন কর্মস…
  • ১৩ অক্টোবর ২০২৬