স্বাস্থ্যবিধি মেনে আগামী শুক্রবার থেকে খুলছে চিড়িয়াখানা

২৬ আগস্ট ২০২১, ০৭:৪০ PM
বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা © ফাইল ফটো

কঠোর স্বাস্থ্যবিধি মেনে আগামী শুক্রবার (২৭ আগস্ট) থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হচ্ছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে চিড়িয়াখানা।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. মো. আব্দুল লতীফ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার থেকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা খুলে দেয়া হবে। চিড়িয়াখানায় আসা দর্শনার্থীদের বেশ কিছু নির্দেশনা মেনে চলতে হবে। দর্শনার্থীদের চিড়িয়াখানা চত্বরে জটলা করা যাবে না। ভেতরে চলাচলে একমুখী পথ ব্যবহার করতে হবে।

তিনি আরও বলেন, সবাইকে হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার করতে হবে। চিড়িয়াখানার ভেতরে ১২টি জায়গায় হাত ধোয়ার জন্য হ্যান্ডস্যানিটাইজার রাখা হবে।

চলতি বছর করোনা ভাইরাসের প্রকোপ বাড়লে গত ২ এপ্রিল থেকে জাতীয় চিড়িয়াখানা বন্ধ করে দেওয়া হয়। এর মধ্যে গত ১৯ আগস্ট থেকে চিড়িয়াখানা খোলার ঘোষণা দিয়েও দর্শনার্থী ও প্রাণীদের স্বাস্থ্যঝুঁকির কথা চিন্তা করেও তা খোলা হয়নি। এর আগে ২০২০ সালে আট মাস বন্ধ থাকার পর নভেম্বরের ১ তারিখে খুলে দেওয়া হয়েছিল এ বিনোদন কেন্দ্রটি।

ট্যাগ: বিনোদন
দুই দিনে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ২৮
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রেজিস্ট্রেশনের সময় বাড়াল নতুন কুঁড়ি স্পোর্টস
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাজবাড়ীতে পুলিশের সামনে নারী উদ্যোক্তাকে মারধর ঘটনায় গ্রেপ্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
হলি ক্রস কলেজে ভর্তি আবেদনের নির্দেশনা প্রকাশ
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইবি জিয়া পরিষদের শুভেচ্ছা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রস্তাবিত চাঁদপুর বিশ্ববিদ্যালয় আইনের খসড়া প্রকাশ
  • ০১ সেপ্টেম্বর ২০২৬