আজ থেকে বন্ধ হলো সেন্টমার্টিন ভ্রমণ

০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২৬ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:০৭ AM
সেন্টমার্টিন

সেন্টমার্টিন © সংগৃহীত

আজ শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে ৯ মাস (অক্টোবর পর্যন্ত) সেন্টমার্টিনে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা থাকবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দ্বীপটি ভ্রমণের সময়সীমা গতকাল (৩১ জানুয়ারি) শেষ হয়েছে।

এ সময়ে বন্ধ থাকবে কক্সবাজার থেকে জাহাজ চলাচল। ফলে কোনো পর্যটকের সেন্ট মার্টিন ভ্রমণে যাওয়ার সুযোগ আর থাকছে না। 

সাধারণত প্রতি বছরের ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত করে থাকে। কিন্তু চলতি বছর দুই মাস আগেই সেন্টমার্টিনে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিল সরকার। অর্থাৎ ৩১ জানুয়ারি পর্যন্ত পর্যটক ভ্রমণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন গণমাধ্যমকে জানান, ‘৩১ জানুয়ারির পর সেন্ট মার্টিনগামী জাহাজগুলো আর চলাচল করতে পারবে না। এই সময়ের পর আর কোনো পর্যটকবাহী জাহাজ দ্বীপে যেতে পারবে না।

তবে সরকার যদি ভ্রমণের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয়, তাহলে নতুন নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, সরকারি বিধিনিষেধ অনুযায়ী গত দুই মাস ডিসেম্বর-জানুয়ারি দ্বীপে পর্যটক ভ্রমণে এসেছিল তাও সীমিত পরিসরে। গতকাল শুক্রবার ভ্রমণে শেষ সময় ছিল। আজ শনিবার পহেলা ফেব্রুয়ারি থেকে দ্বীপে কোনো পর্যটক নেই। সব পর্যটক গতকাল নিজ গন্তব্যে চলে গেছেন।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ২৯ …
  • ০৬ অক্টোবর ২০২৬
শাহবাগ থানায় ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, ছাত্রদলের ৫ নেতাকর…
  • ০৬ অক্টোবর ২০২৬
আট মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা
  • ০৬ অক্টোবর ২০২৬
ইনচার্জ নিয়োগে বিজ্ঞপ্তি যমুনা গ্রুপে, আবেদন ৩১ অক্টোবর পর্…
  • ০৬ অক্টোবর ২০২৬
মেসির যে ৪ রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গু কোনো মশার সমস্যা নয়, সিস্টেমের সমস্যা
  • ০৬ অক্টোবর ২০২৬