আজ থেকে সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা

০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৫২ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৬ PM
সাজেক

সাজেক

একদিনের নিরুৎসাহিতকরণ শেষে আবারও মেঘের রাজ্য সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) থেকে আগের নিয়মে যথারীতি সাজেকে পর্যটকরা যাতায়াত করতে পারবেন বলে জানিয়েছে সাজেক কটেজ মালিক সমিতি। 

সাজেক কটেজ মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, রাঙামাটি জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) থেকে পর্যটকরা সাজেক ভ্রমণ করতে পারবেন। ৫ ডিসেম্বর সকাল ১০টায় পূর্বের নিয়ম অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বহর থাকবে।  

সাজেক কটেজ মালিক সমিতির সহ-সভাপতি চাইথোয়াই অং চৌধুরী জয় বলেন, আগামীকাল থেকে পর্যটকরা আগের মতই সাজেক ভ্রমণ করতে পারবেন, এক্ষেত্রে নিরাপত্তাজনিত কোনো সমস্যা নেই। তিনি পর্যটকদের সাজেক ভ্রমণে আমন্ত্রণ জানান। 

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বলেন, জেলা প্রশাসক স্যার জানিয়েছেন সাজেক ও তার আশপাশের এলাকায় যৌথ বাহিনীর টহল শুরু হয়েছে। তাই নিরুৎসাহিতকরণ আর বাড়ানো হচ্ছে না। আপতত বৃহস্পতিবার থেকে আবারও পর্যটকরা সাজেক ভ্রমণে যেতে পারবেন।

প্রস্তাবিত চাঁদপুর বিশ্ববিদ্যালয় আইনের খসড়া প্রকাশ
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে কোন ধাপের চাকরিজীবীদের বেতন কত বাড়বে, দেখে নিন
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
আড়াই ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাব…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
পদ্মা সেতুর ঢালে বাস দুর্ঘটনা: ক্ষয়ক্ষতির পরিমাণ কত?
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেল দেওয়ায় কৃতজ্ঞতা কল্যাণ সমিতির, দ্রব্যমূলের সাথে বে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বোর্ডের অনুমোদন ছাড়া গভর্নিং বডির শিক্ষক বরখাস্তের সিদ্ধান্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬