নারী ওমরাহযাত্রীদের পোশাক নির্ধারণে ৩ নির্দেশনা সৌদি সরকারের

১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৪ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৮ PM

© সংগৃহীত

উমরাহ পালন করতে পবিত্র মক্কা নগরীতে অবস্থিত কাবা শরীফে যাওয়া নারীরা কি ধরনের পোশাক পরতে পারবেন সেটি নির্ধারণে ৩ টি নির্দেশনা দিয়েছে সৌদি আরব।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

দেশটির উমরাহ ও হজ মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানিয়েছে,  প্রথমত, নারীরা ওমরাহর জন্য আলংকারিক পোশাক পরিহার করে সাদাসিধে পোশাক নির্বাচন করবেন। দ্বিতীয়ত, পোশাক ঢিলেঢালা হতে হবে। তৃতীয়ত, পোশাক এমন হতে হবে, যা পরিধান করার পর দেহের কোনো অংশ প্রকাশিত হয় না।

এই তিন নিদের্শনা পালন করে নারীরা যেকোনো পোশাকই ওমরাহর সফরে পরিধান করতে পারবেন

পবিত্র হজের সময় ব্যতিত যে কোনো সময় উমরাহ পালন করা যায়। তবে বছরের একটি নির্দিষ্ট সময় উমরাহ করতে বেশি মানুষের আগমন ঘটে। যেটিকে উমরাহর মৌসুম হিসেবে বলা হয়। যা হজের পরপরই শুরু হয়।

সে হিসেবে এ বছর ইতিমধ্যে উমরাহর মৌসুম শুরু হয়ে গেছে। আর এর মাঝেই দেশটির হজ ও উমরাহ মন্ত্রণালয় মনে করিয়ে দিয়েছে, উমরাহ করতে আসা নারীদের অবশ্যই শালীন এবং ঢিলেঢালা পোশাক পরতে হবে।

ট্যাগ: সৌদি আরব
ইউআইইউর সহযোগিতায় জামালপুরে ‘রোবো ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত
  • ০২ নভেম্বর ২০২৬
এলপি গ্যাসে আরও একলাফ, বাড়ল ২২৩ টাকা
  • ০২ নভেম্বর ২০২৬
যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা, আটক ৪১
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে মাদ্রাসা শিক্ষকদের মানতে হবে…
  • ০২ নভেম্বর ২০২৬
৫ ঘণ্টা ঘুমই যথেষ্ট, চাঞ্চল্যকর তথ্য জানালেন বিজ্ঞানীরা
  • ০২ নভেম্বর ২০২৬
বাস চাপায় ময়মনসিংহ নটরডেম কলেজছাত্রের মৃত্যু, মহাসড়ক অবরোধ
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950