হিমালয়ের ৪ চূড়া জয় বাংলাদেশি দুই তরুণের

২৩ সেপ্টেম্বর ২০২২, ০৫:১৩ PM
সালেহীন আরশাদী ও ইমরান খান অজিল

সালেহীন আরশাদী ও ইমরান খান অজিল © সংগৃহীত

বাংলাদেশি দুই অভিযাত্রী সালেহীন আরশাদী ও ইমরান খান অজিল ভারতের উত্তরাঞ্চলে লাদাখ সংলগ্ন হিমালয়ের ছয় হাজার মিটার উচ্চতার চারটি পর্বত ১০ দিনে আরোহণ করেছেন। অ্যাডভেঞ্চার কমিউনিটি অদ্রির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তারা আরও জানায়, ‘রেকর্ড সময়ে’ পর্বতগুলোয় চূড়ায় আরোহণ করেন এ দুই বাংলাদেশি।

‘গো জায়ান এক্সপেডিশন লাদাখ’ অভিযানে হিমালয়ের কাং ইয়াতসে-২, জো জঙ্গো ইস্ট, রিগিওনি মাল্লাই রি-১ এবং কঙ্গা রি পর্বতের চূড়ায় ওঠেন তারা। অভিযানে হিমালয়ের কাং ইয়াতসে-২, জো জঙ্গো ইস্ট, রিগিওনি মাল্লাই রি-১ এবং কঙ্গা রি পর্বতের চূড়ায় উঠেছেন এই দুই তরুণ।

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে,  একাধিক উচ্চ শৃঙ্গ আরোহণের এমন নজির বাংলাদেশি পর্বতারোহণের জন্য একটি ‘নতুন মাইলফলক’ একক কোন অভিযানে।

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে স্নাতক করুন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে

এই অভিযাত্রী দল  গত ৪ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করে এবং লাদাখের রাজধানী লেহতে পৌঁছান ৫ সেপ্টেম্বর। তারা ট্র্যাক শুরু করেন ৮ সেপ্টেম্বর। তারা কাং ইয়াতসে-২ পর্বতের বেইজ ক্যাম্পে পৌঁছান ১০ সেপ্টেম্বর।

আরোহণ শুরু হয় ১২ সেপ্টেম্বর। ওইদিনই তারা সমুদ্রপৃষ্ঠ থেকে ৬ হাজার ২৫৪ মিটার উঁচুতে কাং ইয়াতসে-২ এর চূড়ায় পৌঁছাতে সক্ষম হন। তারা ৫ হাজার ৭৫৫ মিটার উচ্চতার কঙ্গা রিতে আরোহণ করেন ১৯ সেপ্টেম্বর। আর ৬ হাজার ২১৪ মিটার উঁচু জো জঙ্গো ইস্ট চূড়ায় আরোহণ করে ২০ সেপ্টেম্বর অভিযানটি সফলভাবে শেষ করেন।

ইউআইইউর সহযোগিতায় জামালপুরে ‘রোবো ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত
  • ০২ নভেম্বর ২০২৬
এলপি গ্যাসে আরও একলাফ, বাড়ল ২২৩ টাকা
  • ০২ নভেম্বর ২০২৬
যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা, আটক ৪১
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে মাদ্রাসা শিক্ষকদের মানতে হবে…
  • ০২ নভেম্বর ২০২৬
৫ ঘণ্টা ঘুমই যথেষ্ট, চাঞ্চল্যকর তথ্য জানালেন বিজ্ঞানীরা
  • ০২ নভেম্বর ২০২৬
বাস চাপায় ময়মনসিংহ নটরডেম কলেজছাত্রের মৃত্যু, মহাসড়ক অবরোধ
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950