প্রথম দুটিতে শিক্ষা, শেষে পুলিশ ক্যাডার— বিসিএসে কেমন ছিল ঢাবি ছাত্র রিমনের ভাইভা-অভিজ্ঞতা

১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ PM , আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ PM
ইনাম মাহমুদ রিমন

ইনাম মাহমুদ রিমন © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইনাম মাহমুদ রিমন। সম্প্রতি তিনি ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এর আগে ৪৬তম ও ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে তিনি সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। 

ছোটবেলা থেকেই ইনাম মাহমুদ রিমনের দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার স্বপ্ন ছিল। সেজন্যই দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়াশোনার পাট চুকিয়ে পাবলিক সার্ভিসের দিকে আসা তার।

গত ২৮ জুন ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারী কর্ম কমিশন (পিএসসি)। এতে পুলিশ ক্যাডারে মেধাক্রম ৭৫তম ছিল রিমনের। এর আগে ১০ জুন তার ভাইভা হয়েছিল। এতে বোর্ড প্রধান ছিলেন পিএসসির সদস্য ড. মো. নাজমুল আমীন মজুমদার। তিনি ক্যাডার চয়েস লিস্ট দিয়েছিলেন যথাক্রমে পররাষ্ট্র, পুলিশ ও প্রশাসন। 

ইনাম মাহমুদ রিমন জানিয়েছেন, তার ভাইভার সময় ছিল ১৫ মিনিটের একটু বেশি। এতে ৯০% প্রশ্নই ছিল ইংরেজিতে। একটি বাদে বাকি সব প্রশ্নের উত্তর গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তিনি। ভাইভা বোর্ড খুবই অমায়িক ও বন্ধুত্বপূর্ণ ছিল বলে তিনি জানান।

৪৭তম বিসিএস পুলিশ ক্যাডারের ভাইভা অভিজ্ঞতা

রিমন: স্যার, আসতে পারি?

বোর্ড চেয়ারম্যান: হ্যাঁ আসুন!

(আমি বিনয়ের সাথে প্রবেশ করে সালাম দিলাম এবং সবার দিকে একটু মুচকি হাসি দিয়ে তাকালাম। বোর্ড চেয়ারম্যান বসতে বললেন। ধন্যবাদ দিয়ে বসলাম। পরে বোর্ড চেয়ারম্যান আমার অনার্স ও মাস্টার্সের সিজিপিএ এবং বর্তমানে কোথায় কর্মরত আছি, আগের বিসিএসের জয়েনিং আপডেট ইত্যাদি সম্পর্কে প্রশ্ন করার পর...)

বোর্ড চেয়ারম্যান: You have already been recommended for the Education Cadre, which is a great & respectful cadre service. Then, why do you want to change this cadre?
রিমন: Sir, Actually I'm very much greatful and honored to have been recommended as an education cadre and I respect the cadre's role in nation-building.  

However, my first priority was always the BCS Foreign Affairs Cadre, which will give me opportunities to represent my country in the global stage. (স্যার হাসিমুখে উত্তর নিলেন)

বোর্ড চেয়ারম্যান: What is the recent achievement in our foreign relations?
রিমন: The most recent and significant achievement is Bangladesh’s victory in the election to the Presidency of the 81st session of the United Nations General Assembly. Bangladesh’s candidate, Foreign Minister Dr. Khalilur Rahman, won the election against Andreas Kakouris from Cyprus on 2 June 2026 (সাম্প্রতিক তথ্যটি সুন্দরভাবে বলাতে স্যার খুব খুশি হয়েছেন).

পিএসসিতে রিমন

বোর্ড চেয়ারম্যান স্যার: How will Bangladesh benefit from the UNGA Presidency??
রিমন: This achievement can benefit Bangladesh in several ways. Firstly, it will enhance our country’s diplomatic prestige and international visibility. Secondly, it will provide Bangladesh with a stronger platform to promote its national interests, particularly on issues such as climate justice, migration, peacekeeping and Rohingya issue. (স্যার "Ok, good" বলে থামিয়ে দিলেন এবং এক্সটার্নাল-১ এর দিকে ইশারা করলেন)

বোর্ড এক্সটার্নাল-১: Do you know the term "Bangladesh First"?
রিমন: Yes Sir. It is the recent guiding principle of our current foreign policy, introduced by the current government.

বোর্ড এক্সটার্নাল-১: Can you elaborate the policy?
রিমন: Yes, Sir. Bangladesh First Policy is a sovereign foreign policy, prioritizing Bangladesh’s national interest, sovereignty, security, economic development and the welfare of its people as the centre of our foreign policy.

বোর্ড এক্সটার্নাল-১: Sovereign Foreign Policy! Interesting term. Can we say that Bangladesh gained its independence in 1971 but popular sovereignty in 2024?
রিমন: Bangladesh has been a sovereign state since 1971. However, over the years, our foreign-policy choices have sometimes been influenced by geopolitical realities and the interests of powerful neighbouring countries, particularly India. After the political change in 2024, Bangladesh has sought to pursue a more independent and interest-based foreign policy, where national interests, sovereignty and strategic autonomy receive greater priority (উত্তর স্যারের পছন্দ হলো).

ইনাম মাহমুদ রিমনের ভাইভার সময় ছিল ১৫ মিনিটের একটু বেশি। এতে ৯০% প্রশ্নই ছিল ইংরেজিতে। একটি বাদে বাকি সব প্রশ্নের উত্তর গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তিনি। ভাইভা বোর্ড খুবই অমায়িক ও বন্ধুত্বপূর্ণ ছিল বলে তিনি জানান।

এক্সটার্নাল-১: What initiatives Bangladesh should take to increase relations with our neighbours?
রিমন: We should pursue a policy of mutual respect, peaceful cooperation & equal benefits. As we follow the principle of "Friendship to all, malice to none". (স্যার হাসিমুখে পরের প্রশ্নে গেলেন)

বোর্ড এক্সটার্নাল-১: Do you think, our constitution can play a guiding role in this context?
রিমন: Of course, Sir. We should follow the Article 25 of our constitution as the guideline principle, which mentions the promotion of international peace, security and solidarity.

The State shall base its international relations on the principles of respect for national sovereignty and equality, non interference in the internal affairs of other countries. (স্যার মনোযোগ দিয়ে শুনে বললেন, You have deep understanding of foreign policy)

এবার বোর্ড এক্সটার্নাল-২ প্রশ্ন শুরু করলেন...

বোর্ড এক্সটার্নাল-২: What is your cadre choice list?
রিমন: Sir, 1. BCS Foreign Affairs, 2. BCS Police, 3. BCS Administration.

বোর্ড এক্সটার্নাল-২: I see. Can you tell us the hierarchy of BCS Police cadre?
রিমন: ASP → Addl. ASP → SP → Addl. DIG → DIG → Addl. IGP → IGP (প্রতিটার ফুল ফর্মসহ বলেছিলাম).

আরও পড়ুন: ৪৬তম ও ৪৯তম বিসিএসে শিক্ষা, ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবির রিমন

বোর্ড এক্সটার্নাল-২: As an ASP, you will lead the police force. Do you have any practical experience as a leader?
রিমন: Yes Sir. I have some practical leadership experience. During my university life, I served as the President of my Upazila Students’ Organization, where I had to coordinate members, organize different activities and work with people from diverse backgrounds. I also served as the General Secretary of an academic organization called Lyceum in my residential hall, where I was involved in organizing academic programs and coordinating team members.

বোর্ড এক্সটার্নাল-২: Who was the founder Lyceum? 
রিমন: The ancient Greek philosopher Aristotle was the founder of lyceum. (গুছিয়ে বলাতে খুশি হলেন। পরবর্তীতে বাংলায় প্রশ্ন শুরু করলেন) 

বোর্ড এক্সটার্নাল-২: যদি কখনো দাঙ্গা বাঁধে, আপনি কী করবেন?
রিমন: স্যার, আমার অধিক্ষেত্রে দাঙ্গা হলে প্রথমে আমি পরিস্থিতি দ্রুত মূল্যায়ন করব এবং ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করব। এরপর প্রয়োজনীয় পুলিশ সদস্যদের দ্রুত সংগঠিত ও কৌশলগতভাবে মোতায়েন করে মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করব এবং সংঘর্ষরত পক্ষগুলোকে আলাদা করার চেষ্টা করব। একই সঙ্গে পরিস্থিতি শান্ত করতে আলোচনা ও বোঝানোর মাধ্যমে উত্তেজনা প্রশমনের চেষ্টা করব।

বোর্ড এক্সটার্নাল-২: পুলিশ কখন warrant ছাড়া গ্রেপ্তার করতে পারে?
রিমন: স্যার, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ধারা ৫৪ অনুযায়ী, নির্দিষ্ট পরিস্থিতিতে পুলিশ ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করতে পারে। যেমন—কোনো ব্যক্তি পুলিশের সামনে আমলযোগ্য (cognizable) অপরাধ করলে বা করার অভিযোগে যুক্তিসঙ্গতভাবে অভিযুক্ত হলে, অথবা তার বিরুদ্ধে এমন অপরাধে যুক্তিসঙ্গত অভিযোগ, বিশ্বাসযোগ্য তথ্য বা যুক্তিসঙ্গত সন্দেহ থাকলে।

বোর্ড এক্সটার্নাল-২: পুলিশ ও জনগণের মধ্যে আস্থার সম্পর্কে কীভাবে গড়ে তোলা যায়?
রিমন: স্যার, পুলিশ ও জনগণের মধ্যে আস্থার সম্পর্ক গড়ে তুলতে হলে প্রথমত পুলিশকে জনগণের প্রতি সম্মানজনক, নিরপেক্ষ ও মানবিক আচরণ নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, অভিযোগ গ্রহণ ও তদন্তে স্বচ্ছতা এবং দ্রুত সেবা নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও অংশগ্রহণ বাড়াতে হবে। চতুর্থত, পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, জবাবদিহিতা ও নৈতিকতা নিশ্চিত করতে হবে। (স্যার উত্তরগুলো খুব মনোযোগ দিয়ে শুনলেন এবং হাসিমুখে প্রশ্ন শেষ করলেন)

বোর্ড চেয়ারম্যান: Mr Rimon, Which country is mediating the ceasefire between Iran and USA?
রিমন: Pakistan is the principal mediator between Iran and the United States.

বোর্ড চেয়ারম্যান: Who is the current foreign secretary of Pakistan?
রিমন: Sorry Sir. I can not remember.

বোর্ড চেয়ারম্যান: So, How should Bangladesh respond to the US–Iran crisis?
রিমন: Sir, Bangladesh should maintain a balanced and principled foreign policy. Our policy should be neither pro-Iran nor pro-USA; it should be pro-Bangladesh, pro-peace and based on international law. (উত্তরটি স্যারের মনে ধরেছে। স্যার মুচকি হাসলেন)

বোর্ড চেয়ারম্যান: Mr. Rimon. We had a great conversation. Take your papers and Best of luck for your upcoming cadre.
আমি উঠে দাঁড়িয়ে আমার কাগজপত্র গুছিয়ে নিলাম এবং সালাম দিয়ে বের হয়ে আসলাম। ইন্টারেস্টিংলি, স্যার স্যালুটের মতো করে হাত তুলে সালামের উত্তর দিলেন।

ট্যাগ: বিসিএস
এবার ৫ দেশে অর্থ পাচারের অভিযোগ, যা বললেন আসিফ মাহমুদ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণদের হাতেই তরুণদের ভবিষ্যৎ: আসছে ইন্টারন্যাশনাল ইয়ুথ ইম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ১৫…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৫০ মাদ্রাসা বন্ধের নির্দেশ,আরও ১০০টিকে শোকজ করল পশ্চিমবঙ্গ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রথম দুটিতে শিক্ষা, শেষে পুলিশ ক্যাডার— বিসিএসে কেমন ছিল ঢ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9