নতুন অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারীরা ঝুঁকিতে

১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৩ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৮ PM
অ্যানড্রয়েড ১২, ১৩, ১৪ ও ১৫ ভার্সন ব্যবহারকারীদের ফোন টার্গেট করেছে হ্যাকাররা

অ্যানড্রয়েড ১২, ১৩, ১৪ ও ১৫ ভার্সন ব্যবহারকারীদের ফোন টার্গেট করেছে হ্যাকাররা © সংগৃহীত

স্মার্টফোন ব্যবহারকারীরা এত দিন জেনে আসছেন, পুরোনো অ্যানড্রয়েড ভার্সন ব্যবহারকারীরা ঝুঁকিতে আছেন। এবার শোনা গেলো নতুন তথ্য। কেবল পুরোনো ফোন নয়, নতুন ফোন ব্যবহারকারীও আছেন তথ্য বেহাতের আশঙ্কায়। বিশেষ করে অ্যানড্রয়েড ১২, ১৩, ১৪ ও ১৫ ভার্সন ব্যবহারকারীদের ফোন হ্যাকাররা টার্গেট করেছে।

সারা বিশ্বে কোটি কোটি মানুষের হাতে যে স্মার্টফোন রয়েছে, তার অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড। এবার যে খবর এলো, তাতে সেই ভরসার জায়গা সামান্য হলেও চিড় ধরেছে বলতেই হবে। সম্প্রতি অ্যানড্রয়েডের একাধিক দুর্বলতার খবর প্রকাশ্যে এসেছে।

সাইবার সিকিউরিটি ফার্মের গবেষণায় বলা হয়েছে, অভ্যন্তরীণ ত্রুটির কারণে অ্যানড্রয়েড ১২ এবং তার পরবর্তী ভার্সনগুলো প্রভাবিত হয়েছে। তার মানে, অ্যানড্রয়েড ১২, অ্যানড্রয়েড ১৩, অ্যানড্রয়েড ১৪ ও অ্যানড্রয়েড ১৫ এই ৪ অপারেটিং সিস্টেমই রয়েছে ঝুঁকিতে। এই অভ্যন্তরীণ ত্রুটি অ্যানড্রয়েড কাঠামোয় বা চিপসেটের উপাদানে রয়েছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে।

আরও পড়ুন: অনলাইন নিরাপত্তায় যেসব পরামর্শ দিল ভিসা

প্রতিবেদনের বিষয়টিকে স্পষ্ট করে বলছে যে এই ত্রুটির ফলে হ্যাকার ইউজারের গোপনীয় তথ্য তো অ্যাকসেস করতে পারবেই, একই সঙ্গে অপারেটিং সিস্টেম নিয়ন্ত্রণ করার নানা সুবিধাও পাবে। তারা এর ফলে অপারেটিং সিস্টেমে কোনও কোড সক্রিয় করে দিতে পারে, পরিষেবা অস্বীকার বা ডিডস চালু করে দিতে পারে।

বিষয়টাকে হালকা ভাবে নেওয়া যাবে না। কারণ এর ফলে ইউজারের নিরাপত্তা পড়ছে ঝুঁকির মুখে, যার ভিত্তিতে এটিকে সাইবার সিকিউরিটি ফার্মগুলো এটাকে গুরুতর সমস্যা হিসাবে উল্লেখ করেছে। তবে সমস্যা থাকলে তার সমাধানও থাকে। ইউজারদেরও তাই নিরাপদে থাকার পথ বলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ফোন নম্বর দেখা যাবে না হোয়াটসঅ্যাপে

এর মধ্যে প্রথমটি হল নিয়মিত ভাবে নিজেদের অ্যানড্রয়েড ভার্সন আপডেটেড রাখা। যাতে ভুল না হয়, সে জন্য ফোনে অটো আপডেট এনেবল করে রাখা উচিত হবে। দ্বিতীয়ত, কোনও সন্দেহজনক লিংকে ক্লিক করা চলবে না, একই সঙ্গে ভেরিফায়েড নয় এমন অ্যাপ ডাউনলোড না করাই উচিত হবে। এক্ষেত্রে অফিসিয়াল অ্যাপ স্টোর, যেমন গুগল প্লে বা অ্যাপল স্টোর থেকেই কেবল অ্যাপ ডাউনলোড করতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সবুজ হত্যা মামলায় সাক্ষ্যগ…
  • ২৩ জুন ২০২৬
পুরান ঢাকায় মেসিদের খেলা দেখতে যাওয়ার সময় প্রাণ গেল বিশ্ববি…
  • ২৩ জুন ২০২৬
শূন্যপাস শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক …
  • ২৩ জুন ২০২৬
‘চিল কখনো কাকের পেছনে লাগে না, কাক চিলের পিছে লাগে’
  • ২৩ জুন ২০২৬
আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন রাবির ব্রাজিল সমর্থক
  • ২৩ জুন ২০২৬
পবিত্র আশুরায় তাজিয়া মিছিল ঘিরে হামলার শঙ্কা নেই: ডিএমপি …
  • ২৩ জুন ২০২৬