শেষ সময়ে গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি প্রস্তুতি নেবেন যেভাবে

০৭ আগস্ট ২০২২, ১১:৪০ AM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

এ বছর প্রথমবারের মতো ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একসঙ্গে গুচ্ছ ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ ঘোষণা হলেও করোনা মহামারির কারণে পিছিয়ে। এটি নিশ্চিত।  প্লান মাফিক পড়াশোনা করলে ২০টির যেকোন একটি বিশ্ববিদ্যালয়ে একটি সিট দখলে নেওয়া সম্ভব। আজকে ‘বি’ ইউনিটে কিভাবে ভালো করা যায় তা নিয়েই আলোচনা করা হবে—

আলোচনার আগে দেখে নেয়া যাক গুচ্ছ ভর্তি পরীক্ষার মানবন্টন-

মোট নম্বর- ১০০

বাংলা -৩৫
ইংরেজি -৩৫
সাধারণ জ্ঞান-৩০
মোট = ১০০ নম্বর

‘বি’ ইউনিটে ভালো করতে হলে প্রথমেই গুরুত্ব দিতে হবে পাঠ্যবইয়ের বেসিক ধারণাগুলো এবং সময় ব্যবস্থাপনার প্রতি। ভর্তি পরীক্ষায়  ভালো মার্ক পেতে হলে জোর দিতে হবে মূল বইয়ের উপর৷  

গুচ্ছ ভর্তি পরীক্ষা দ্বিতীয়বারের মতো হওয়ায় বাজারে তেমন কোনো প্রশ্ন ব্যাংক নেই। এছাড়া গত শিক্ষাবর্ষে আইসিটি থাকলেও এবার সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করা হবে। প্রশ্ন ব্যাংক না থাকলেও ভীত হওয়ার কিছু নেই। একে একে শেষ সময়ে সবগুলো বিষয় নিয়ে কিভাবে প্রিপারেশন নিতে হবে সেটা বিস্তারিতভাবে লিখছি-

আরও পড়ুন: ফজর নামাজ পড়ে পড়ালেখা শুরু করতেন গুচ্ছে প্রথম সুমাইয়া

বিষয়ভিত্তিক প্রস্তুতি  

বাংলা- ৩৫ নম্বর
বিগত বছরগুলোতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে দেখা গেছে, গদ্য ও কবিতা অংশ থেকে বেশ কিছু প্রশ্ন প্রতিবার আসে। সেক্ষেত্রে গদ্যের মূল বিষয়, গদ্য লেখক পরিচিতি, তাঁর সাহিত্যকর্ম, জীবনী ইত্যাদি বিষয় জানতে হবে। কবিতা ও উপন্যাসের ক্ষেত্রেও তাই।

ব্যাকরণ অংশের জন্য ভাষা, বাংলা ভাষা, ব্যাকরণ, শব্দ, কারক, সমাস, সন্ধি, বিভক্তি, বচন, বাক্য সংকোচন, বাগধারা, উপসর্গ, অনুসর্গ বিষয়গুলো গুরুত্বপূর্ণ। এগুলোর ভালো অনুশীলন দরকার।

ইংরেজি- ৩৫ নম্বর
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলোতে ইংরেজির ক্ষেত্রে গ্রামার অংশে অধিক জোর দেওয়া হয়। সেক্ষেত্রে Parts of speech, Article, Tense, Voice, Narration, Correction, Right form of verbs, Translation, Synonyms,  Antonyms, Transformation of sentences, Joining sentence, Comprehension প্রভৃতি বিষয় ভালোভাবে পড়তে হবে। পাশাপাশি ইংরেজ কবি ও সাহিত্যিক, বিশেষ করে যাদের লেখা এইচএসসির সিলেবাসে রয়েছে তাদের জীবনও সাহিত্যকর্ম, লেখার বিষয়, উদ্ধৃতি ইত্যাদি খুঁটিনাটি বিষয়ও মনে রাখতে হবে।

সাধারণ জ্ঞান-৩০
বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি এবং মাধ্যমিক/সমমান ও উচ্চ মাধ্যমিক/সমমান পর্যায়ে পঠিত পৌরনীতি ও সুশাসন, সমাজবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস, যুক্তিবিদ্যা, ভ‚গোল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত প্রশ্ন থাকবে। তাই এই বিষয়গুলো ভালোভাবে দেখে যেতে হবে।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতির সুবিধার্থে বাজারে বিভিন্ন সহায়ক বই পাওয়া যায়। পরীক্ষা ও প্রশ্নপত্রের ধরণ জানার জন্য সেগুলো সহায়ক। তবে সঠিক উত্তরগুলো অন্য উৎস থেকেও যাচাই-বাছাই করে নিন। অনেক সময় ছাপার ভুল থাকে।

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে দুজনের যাবজ্জীবন
  • ২৩ আগস্ট ২০২৬
হঠাৎ শিক্ষা সহায়তা ট্রাস্ট পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • ২৩ আগস্ট ২০২৬
অ্যাকশনএইডে চাকরি, আবেদন ২৯ আগস্ট পর্যন্ত
  • ২৩ আগস্ট ২০২৬
কান্না করায় সন্তানকে হত্যাচেষ্টা বাবার, ৭০০ টাকা নিয়ে ঢামেক…
  • ২৩ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ড দিলাম, কর্মসংস্থানের ব্যবস্থাও করলাম, এর সঙ্…
  • ২৩ আগস্ট ২০২৬
খাদ্য ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন আনতে চাই: খাদ্যমন্ত্রী
  • ২৩ আগস্ট ২০২৬