যেভাবে করবেন প্রকৌশল গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন

২৪ এপ্রিল ২০২১, ১০:২৬ AM

© লোগো

দেশের তিন সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (চুয়েট, রুয়েট ও কুয়েট) গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। আজ শনিবার (২৪ এপ্রিল) সকাল ৯টায় থেকে অনলাইনের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়েছে। ভর্তির ওয়েবসাইটে (www.admissionckruet.ac.bd) গিয়ে আগামী ৮ মে বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন ভর্তিচ্ছুরা।

আবেদনকারীদের ‘ক’ গ্রুপে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর উন্নয়ন ও পরিকল্পনা বিভাগে ৯০০ টাকা ফি দিয়ে প্রাথমিক আবেদন করতে হবে। আর ‘খ’ গ্রুপে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর উন্নয়ন ও পরিকল্পনা এবং স্থাপত্য বিভাগের ১ হাজার টাকা ফি দিয়ে আবেদন করতে হবে। 

তিন বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা আগামী ১২ জুন একযোগে অনুষ্ঠিত হবে। এরপর আগামী ৩০ জুন ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে কেন্দ্রীয় ভর্তি কমিটি সূত্রে জানা গেছে। ভর্তি বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

আবেদন করার পদ্ধতি
চুয়েট, কুয়েট ও রুয়েট এর সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (https://www.admissionckruet.ac.bd/) নির্দেশনা মোতাবেক আবেদন ফরম পূরণ করে নির্ধারিত ফি দিয়ে অনলাইনে সাবমিট করতে হবে। এই আবেদন ফরম পূরণ করতে হবে ৫ ধাপে। এতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলসহ সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য সঠিকভাবে দিতে হবে।

ভর্তি বিজ্ঞপ্তি

 

নিজেদের মধ্যে জঘন্য অপরাধের বিরুদ্ধে নেতৃস্থানীয় আলেম, ধর্…
  • ২৪ অক্টোবর ২০২৬
গুটি কয়েক লোকের কারণে মাদ্রাসা শিক্ষা প্রশ্নবিদ্ধ হতে দেওয়া…
  • ২৪ অক্টোবর ২০২৬
সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
  • ২৪ অক্টোবর ২০২৬
পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপ…
  • ২৪ অক্টোবর ২০২৬
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬
  • ২৪ অক্টোবর ২০২৬
হাইস্কুলের সামনের মাঠ থেকে ৫টি গাছ কেটেছে দূর্বৃত্তরা
  • ২৪ অক্টোবর ২০২৬